Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির বার্ষিক অধিবেশন ৪০ বছর পর হবে ভারতে, কোন শহর দায়িত্ব পেল?

২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির অধিবেশন। আইওসি সদস্য নীতা আম্বানি এ প্রসঙ্গে বলেছেন, ভারত অলিম্পিক আয়োজনের যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তাতে আইওসি-র এই অধিবেশন মুম্বইয়ে হওয়া একটি উল্লেখযোগ্য ঘটনা এবং অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয়। অংশগ্রহণকারী প্রতিনিধিদের কাছ থেকে বিডের পক্ষে ঐতিহাসিক ৯৯ শতাংশ ভোট পেয়েছে মুম্বই। মিলেছে ৭৫ সদস্যের সমর্থন।

ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির বার্ষিক সভা ৪০ বছর পর হবে ভারতে

আইওসি অধিবেশন হলো আইওসি সদস্যদের বার্ষিক সভা, যেখানে ১০১ জন ভোটদানকারী সদস্য এবং ৪৫ জন সম্মানিত সদস্য থাকেন। এটি অলিম্পিক চার্টার গ্রহণ বা সংশোধন, আইওসি সদস্য ও পদাধিকারীদের নির্বাচন এবং অলিম্পিকের আয়োজক শহরের নির্বাচন-সহ বিশ্বের অলিম্পিক আন্দোলনের মূল কার্যক্রম নিয়ে আলোচনা করে ও সিদ্ধান্ত নেয়। ভারত ১৯৮৩ সালের পর প্রথমবার এই মর্যাদাপূর্ণ IOC সভাটির আয়োজন করতে চলেছে। নীতা অম্বানি দেশকে ভবিষ্যতে যুব অলিম্পিক গেমস এবং অলিম্পিক গেমসের আয়োজন করতে সক্ষম করার জন্য তাঁর দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতি আবারও নিশ্চিত করেছেন। তাঁর কথায়, ৪০ বছরের অপেক্ষার পর অলিম্পিক আন্দোলন ভারতে ফিরে এসেছে। ২০২৩ সালে মুম্বইয়ে আইওসি অধিবেশন আয়োজনের সম্মান ভারতকে দেওয়ার জন্য আমি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে সত্যিই কৃতজ্ঞ। এটি ভারতের অলিম্পিক আকাঙ্ক্ষার জন্য একটি উল্লেখযোগ্য বিকাশ হবে এবং ভারতীয় ক্রীড়ার জন্য একটি নতুন যুগের সূচনা করবে। খেলাধুলো সবসময়ই বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জন্য আশা এবং অনুপ্রেরণার কিরণ হয়ে থেকেছে। আমরা আজ বিশ্বের সবচেয়ে কম বয়সী দেশগুলির মধ্যে একটি এবং আমি উত্তেজিত কারণ ভারতের যুবসমাজ প্রথমবার অলিম্পিকের জাদুকে আলিঙ্গন করবে ও এর অভিজ্ঞতা পাবে। এই অংশীদারিত্বকে আরও শক্তিশালী করা এবং আগামী বছরগুলিতে ভারতে অলিম্পিক গেমসের আয়োজন করা আমাদের স্বপ্ন।

আইওসি-র বার্ষিক অধিবেশন ৪০ বছর পর হবে ভারতে

একটি ভারতীয় প্রতিনিধিদল, যার মধ্যে নীতা আম্বানি, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)-এর সভাপতি ড. নরিন্দর বাত্রা, কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এবং ভারতের প্রথম ব্যক্তিগত অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী অভিনব বিন্দ্রা ভারতে আইওসি অধিবেশন আয়োজনের পক্ষে জোরালো সওয়াল করেন। নীতা আম্বানি তাঁর ভাষণ দেওয়ার সময় আইওসি প্রতিনিধিদের বলেন,ভারতের জনসংখ্যার প্রায় অর্ধেক, ৬০০ মিলিয়নের বেশি যাঁদের বয়স ২৫-এর কম। এটি ভারতকে অলিম্পিক আন্দোলনকে লালনপালন ও বিকশিত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর স্থানগুলির মধ্যে একটি করে তুলেছে। অলিম্পিক ভ্যালুস এডুকেশন প্রোগ্রাম দ্বারা অনুপ্রাণিত হয়ে, আমাদের লক্ষ্য হল সম্ভাব্য প্রতিভা চিহ্নিত করা এবং তাদের খেলাধুলার বিশ্বে মহানতার দিকে পথ দেখানো। ২০২৩ অলিম্পিক সেশনের সঙ্গে তাল মিলিয়ে আমরা বঞ্চিত সম্প্রদায়ের যুবদের জন্য বিশিষ্ট ক্রীড়া উন্নয়ন কর্মসূচির একটি সিরিজ চালু করার প্রস্তাব দিচ্ছি।

আইওসি-র বার্ষিক অধিবেশন ৪০ বছর পর হবে ভারতে

আইওএ সভাপতি ড, নরিন্দর বাত্রা বলেন, আমি নীতা আম্বানিকে তাঁর দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্বের জন্য ধন্যবাদ জানাই এবং আমার সমস্ত আইওসি সদস্য সহকর্মীদের তাঁদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। আমি আপনাদের আগামী বছর এখানে মুম্বইয়ে দেখার জন্য অত্যন্ত উৎসুক। এটি ভারতের খেলাধুলার জন্য একটি নতুন যুগের সূচনা - এমন একটি যুগ, যার দীর্ঘমেয়াদী লক্ষ্য হল ভারতে অলিম্পিক গেমস আয়োজন করা। আমরা উচ্চাকাঙ্ক্ষী এবং আমাদের উদ্দেশ্যগুলিকে সাহসী বলে স্বীকার করি। তবে, ভারত একটি রোমাঞ্চকর যাত্রায় আছে এবং আমরা চাই অলিম্পিক আন্দোলন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে কেন্দ্রীয় ভূমিকা পালন করুক। যুব সম্ভাবনা, স্থায়িত্ব এবং উদ্ভাবনের উপর দৃঢ় জোর দেওয়া সহ ২০২৩ সালে মুম্বইয়ে একটি প্রকৃত স্মরণীয় আইওসি অধিবেশন আয়োজন করা, ভারতের নতুন ক্রীড়া ক্ষমতা প্রদর্শনের প্রথম পদক্ষেপগুলির মধ্যে একটি হবে। আগামী বছরের গ্রীষ্মে অনুষ্ঠিত হতে চলা অধিবেশনটি মুম্বইয়ের অত্যাধুনিক, একেবারে নতুন জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজিত হবে। বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত, জেডব্লিউসি হল ভারতের বৃহত্তম কনভেনশন সেন্টার এবং এটি চলতি বছরের প্রথমার্ধেই চালু হয়ে যাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+