Boxing In India: বিশ্ব বক্সিং কাপ ফাইনাল হবে ভারতে, আগামী বছর নভেম্বরে মহা বৈঠকও
Boxing In India: আগামী বছর নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে বিশ্ব বক্সিং কাপ ফাইনাল। সেই সঙ্গে বিশ্ব বক্সিং কংগ্রেসের তৃতীয় সংস্করণও। জানাল বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়া।
বিশ্ব বক্সিংয়ে ভারতের অবস্থান যে উজ্জ্বলতর হচ্ছে এবং এ দেশে বিশ্বমানের বক্সিং ইভেন্ট আয়োজন করা যে সম্ভব, তেমনটাই মনে করছেন দেশের বক্সিং কর্তারা।

চলতি বছরেই ওয়ার্ল্ড বক্সিং ফেডারেশনের সঙ্গে যুক্ত হয়েছে বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়া। বিএফআই গত বছর এ দেশে আয়োজন করেছিল ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের ইভেন্ট মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ। এবার হবে বিশ্ব বক্সিং কাপ ফাইনাল।
চলতি বছর ইতিমধ্যেই তিনটি বিশ্ব বক্সিং কাপ হয়েছে। ফাইনালে নির্ধারিত হবে চ্য়াম্পিয়নের নাম। বিশ্বে সমাদৃত এই র্যাঙ্কিং টুর্নামেন্ট বিশ্ব বক্সিং কাপ। বক্সাররা নিজেদের গ্লোবাল র্যাঙ্কিংয়ের জন্য একে গুরুত্ব দেন। ভারতে যে ফাইনাল হবে তাতে বিশ্বের সেরা বক্সাররাই অংশ নেবেন।
বিশ্ব বক্সিংয়ের আধিকারিক-সহ সকলে অংশ নিয়ে থাকেন বক্সিং কংগ্রেসে। যেখানে বক্সিংয়ের নানা অগ্রগতি, রণকৌশল, আগামী দিনের কর্মপন্থাও চূড়ান্ত করা হয়। বিশ্ব বক্সিংয়ের সেই মহা বৈঠক বিশ্ব বক্সিং কংগ্রেস ভারতে হওয়ায়ও যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
বিএফআই সভাপতি অজয় সিং বিবৃতিতে বলেন, এই ইভেন্টগুলি আয়োজনের দায়িত্ব পাওয়া ভারতের কাছে গর্বের বিষয়। বক্সিং অলিম্পিক মুভমেন্টের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বক্সিং নিয়ে ভারতের ভূমিকা ও সাংগঠনিক দক্ষতার উপর আস্থা রেখেই এই আয়োজন-ভার দেওয়া হয়েছে। বক্সিংয়ের ঐতিহ্য বহন করার লক্ষ্যে বিশ্ব বক্সিংয়ের সকলকে আগামী বছর ভারতে স্বাগত।
দেশের বক্সিং কর্তারা মনে করছেন, বিশ্ব বক্সিং কাপ ফাইনাল আয়োজন উঠতি প্রতিভাদের উৎসাহিত করবে। ভারতীয় বক্সিংয়ের প্রতি বিশ্বের আকর্ষণও আরও বাড়বে। যার ইতিবাচক ফল হিসেবে বক্সিংয়ের আন্তর্জাতিক ক্ষেত্রে অন্যতম শক্তিধর দেশ হিসেবে ভারতের অবস্থানও মজবুত হবে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications