টোকিও অলিম্পিকের বাস্কেটবলের যোগ্যতা অর্জন পর্ব হবে ভারতে
২০২০ টোকিও অলিম্পিকের ৩x৩ বাস্কেটবল ইভেন্টের যোগ্যতা নির্ধারণ পর্ব অনুষ্ঠিত হবে ভারতে।
২০২০ টোকিও অলিম্পিকের ৩x৩ বাস্কেটবল ইভেন্টের যোগ্যতা নির্ধারণ পর্ব অনুষ্ঠিত হবে ভারতে। ইন্টার ন্যাশনাল বাস্কেটবল ফেডারেশন বা ফিবার তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

আগামী মার্চে ভারতের বিভিন্ন স্থানে টোকিও অলিম্পিকের ৩x৩ বাস্কেটবল ইভেন্টের যোগ্যতা নির্ধারণ পর্ব অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। মোট ৪০টি দল (পুরুষ ও মহিলা বিভাগে ২০টি করে দল) তাতে অংশ নেবে। মোট ছয়টি দল (পুরুষ ও মহিলা বিভাগে ৩টি করে দল) টোকিও অলিম্পিকের চূড়ান্ত পর্বে খেলবে বলে ইন্টার ন্যাশনাল বাস্কেটবল ফেডারেশন বা ফিবার তরফে জানানো হয়েছে। ম্যাচগুলি কোথায় কোথায় হবে, তা পরে জানাবে বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া বা বিএফআই।
উল্লেখ্য, আমেরিকার জনপ্রিয় বাস্কেটবল প্রতিযোগিতা এনবিএ-র ভারতীয় এডিশন চলছে মুম্বইয়ে। ভারতে বাস্কেটবলের জনপ্রিয়তা বৃদ্ধিতে সচেষ্ট কেন্দ্রীয় সরকারও। তারই মধ্যে ২০২০ টোকিও অলিম্পিকের ৩x৩ বাস্কেটবল ইভেন্টের যোগ্যতা নির্ধারণ পর্ব আয়োজনের দায়িত্ব পাওয়ায় ভারতে এই খেলার প্রচার বাড়বে বলেই মত ক্রীড়া মহলের।
এই প্রথম অলিম্পিকে অন্তর্ভূক্ত হচ্ছে ৩x৩ বাস্কেটবল ইভেন্ট। প্রথববারই প্রতিযোগিতার যোগ্যতা অর্জন পর্ব ভারতে করা নিয়ে ইন্টার ন্যাশনাল বাস্কেটবল ফেডারেশন বা ফিবার বক্তব্য, ৩x৩ বাস্কেটবলের দুটি এশিয়া কাপ (পুরুষ ও মহিলা) সফলভাবে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়। ৩x৩ বাস্কেটবলের ওয়ার্ল্ড ট্যুরও সাফল্যের সঙ্গে আয়োজন করে হায়দরাবাদ। তাই ভারতকে এত বড় প্রতিযোগিতা আয়োজন করার দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিবা।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications