এগিয়ে গিয়েও জয় আনতে ব্যর্থ ভারত, পাকিস্তানের সঙ্গে কমনওয়েলথ হকি ম্যাচ ড্র
কমনওয়েলথ গেমসে ভারত বনাম পাকিস্তান হকি ম্যাচ মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার গোল্ডকোস্ট নয়, হচ্ছিল ভারতে। শেষ মুহূর্তের নাটক পৌছয় চরমে। ২-০ পিছিয়ে থাকার পর, ২-২ ম্যাচ ড্র করে নেয় পাকিস্তান।
কমনওয়েলথ গেমসে ভারত বনাম পাকিস্তান হকি ম্যাচ মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার গোল্ডকোস্ট নয়, হচ্ছিল ভারতে।

শেষ মুহূর্তের নাটক পৌছয় চরমে। ২-০ পিছিয়ে থাকার পর, ২-২ ম্যাচ ড্র করে নেয় পাকিস্তান।এদিন অবশ্য শুরু থেকেই ম্যাচে দাপট দেখাচ্ছিল ভারত। ১৩ মিনিটে এস ভি সুনীলের ক্রশ থেকে গোল করে যান দিলপ্রীত সিং। প্রথম কোয়ার্টার শেষ হয় ১-০ গোলে।
ভারত এদিন অবশ্য পেনাল্টি কর্নারের সুযোগ নষ্ট করেন। দুটি পেনাল্টি কর্নার মিস হওয়ার পর হরমনপ্রীত সিং ভারতের লিড ডবল করেন। ২-০ গোলে পিছিয়ে গিয়ে আক্রমণের ঝাঝ বাড়ায় পাকিস্তান। যদিও দ্বিতীয় কোয়ার্টারে শ্রীজেশ গোল দুর্গে ফাটল ধরতে দেননি।

থার্ড কোয়ার্টারে একটি গোল শোধ করে পাকিস্তান। ম্যাচ শেষের ৭ সেকেন্ড বাকি থাকার সময় দুটি রেফারাল চেয়ে পেনাল্টি পায়। দ্বিতীয় পেনাল্টি থেকে গোল করে চলে যায় পাক দল।জেতা ম্যাচ মাঠে রেখে আসার আফশোস থাকল ভারতের। তবে পাকিস্তানের কাছে টানা ৪ বছর অপরাজিত ভারত।












Click it and Unblock the Notifications