এশিয়াডে গ্রুপ স্টেজে ৭৬টি গোল করে নতুন রেকর্ড ভারতীয় হকি দলের

ভারত পাঁচ ম্যাচে মোট ৭৬টি গোল করেছে ও খেয়েছে মাত্র ৩টি। এটাও দলের এক নতুন রেকর্ড।

এশিয়ান গেমসে মঙ্গলবার শ্রীলঙ্কাকে গ্রুপ স্টেজে ২০-০ ব্যবধানে হারিয়ে দিয়েছে ভারত। পুল এ থেকে শীর্ষস্থান পেয়ে ভারত এশিয়ান গেমস ২০১৮-য় পরের রাউন্ডে উঠেছে। ভারত পাঁচ ম্যাচে মোট ৭৬টি গোল করেছে ও খেয়েছে মাত্র ৩টি। এটাও দলের এক নতুন রেকর্ড।

এশিয়াডে গ্রুপ স্টেজে ৭৬টি গোলের নতুন রেকর্ড ভারতীয় হকি দলের

ভারত এশিয়ান গেমসের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। অভিযান শুরু করেছিল ইন্দোনেশিয়াকে ১৭-০ গোলে হারিয়ে। তারপরে হংকংয়ে ২৬-০ ব্যবধানে হারায় ভারত। এবং তৃতীয় ম্যাচে জাপানকে ৮-০ ব্যবধানে হারিয়ে দেয়। চতুর্থ ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে ভারত ৫-৩ ব্যবধানে জয়লাভ করে। যার ফলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যায়। তারপরে শ্রীলঙ্কাকে ২০-০ ব্যবধানে হারায়।

ভারতের হয়ে সবচেয়ে বেশি ১২টি গোল করেছেন রূপিন্দর পাল সিং। এছাড়া দিলপ্রীত সিং, সিমরণজিৎ সিং, মনদীপ সিং, আকাশদীপ সিং, এসভিসুনীল, বিবেক সাগর, হরমনপ্রীত সিং, অমিত রোহিদাসরা দলকে নানা সময়ে গোল ও হ্যাটট্রিক করে এগিয়ে দিয়েছেন।

এর আগে ১৯৩২ সালে ধ্যান চাঁদের সময়ে ভারতীয় হকি দল অলিম্পিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে ২৪-১ গোলে হারায়। এতদিন এটাই সর্বোচ্চ ব্যবধান ছিল। আর হকিতে ১৯৯৪ সালে নিউজিল্যান্ড ৩৬-১ ব্যবধানে সামোয়াকে হারায়। সেটা দলগত সেরা স্কোর।

এখন দেখার শেষ অবধি ভারতীয় হকি দল প্রত্যাশামতোই সোনা জিততে পারে কিনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+