১৬ গোলে ম্যাচ জিতে এশিয়া কাপ হকির শেষ চারে ভারত, গোল বন্যায় টুর্নামেন্টের বাইরে পাকিস্তান

যে পাকিস্তান অলিম্পিকে পৌঁছতে পারেনি। সেই পাকিস্তানের সঙ্গে ড্র করেছিল ভারত। তারপর জাপানের বিরুদ্ধে হার। অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী ভারত এশিয়া কাপে থেকে প্রায় বেড়িয়ে যেতে বসেছিল। ঠিক সেই সময় দারুণ জয়। তাও ১৬-০ গোলে। এই দারুণ জয় ভারতের নক আউটে যাওয়ার রাস্তা করে দিল।

টুর্নামেন্ট আয়োজনকারী দেশ ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ১৬-০ গোলে জিতল ভারতীয় দল। আর এটাই তাঁদের শেষ চারে যাওয়ার পথ স্পষ্ট করে দেয়। এশিয়া কাপের নকআউট পর্বে যাওয়ার জন্য গতবারের চ্যাম্পিয়ন ভারতকে ইন্দোনেশিয়াকে বিশাল ব্যবধানে হারাতে হত। তা করেছে ভারত। তবে এই ম্যাচের আগে পর্যন্ত ভারতের ভাগ্য নিজের হাতে ছিল। কারণ নিম্নমানের ইন্দোনেশিয়ার বিরুদ্ধে বিশাল ব্যাবধানের জয় দরকার ছিল। তাও ১৫ গোলে।

টুর্নামেন্ট আয়োজনকারী দেশ ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ১৬-০ গোলে জিতল ভারতীয় দল। আর এটাই তাঁদের শেষ চারে যাওয়ার পথ স্পষ্ট করে দেয়। এশিয়া কাপের নকআউট পর্বে যাওয়ার জন্য গতবারের চ্যাম্পিয়ন ভারতকে ইন্দোনেশিয়াকে বিশাল ব্যবধানে হারাতে হত। তা করেছে ভারত। তবে এই ম্যাচের আগে পর্যন্ত ভারতের ভাগ্য নিজের হাতে ছিল। কারণ নিম্নমানের ইন্দোনেশিয়ার বিরুদ্ধে বিশাল ব্যাবধানের জয় দরকার ছিল। তাও ১৫ গোলে। যত নিম্ন মানের দলই হোক না কেন ১৫ গোল করা সহজ নেয়। তারপর যদি ভুল করে একটা গোল নিজেরা খেয়ে গেলে চাপ চার গুন বেড়ে যায়। সেই সমস্ত চাপকে উড়িয়ে সেমিতে চলে গেল ভারত ১৬ গোল করে।

ভারতের চাপ শুরু হয়েছিল প্রথম থেকেই। কারণ জাপানের কাছে ২-৫ ব্যবধানে হারের আগে ভারত তাদের টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে। একেবারে শেষ মুহূর্তে এসে গোল খায় ভারত। আর তা ছাড়া ফুটবলেই এক গোলের ব্যাবধান যথেষ্ট নয় আর হকিতে তো আরোই নয়। যেকোনও মুহূর্তে গোল হয়ে যায়। এরপর জাপানের কাছে পাকিস্তান ২-৩ গোলে হেরে যাওয়ার পর চাপ আরও বেড়ে যায়। ভারতকে প্রতিবেশীদের গোল ব্যবধানে ছাড়িয়ে যেতে এবং টুর্নামেন্টে আগামী পর্বে এগিয়ে যেতে ইন্দোনেশিয়াকে বিশাল ব্যবধানে হারাতে হতোই। সেই কাজ হয়েছে এবং ভারত পৌঁছে গেল এশিয়া কাপের সেমিফাইনালে।

এই ম্যাচে নামার আগে ভারত গোল ব্যবধানে-৩ ছিল। এদিন শেষ ১৫ মিনিটে তিন গোল দরকার ছিল ভারতের। ভারত করে দেয় চার গোল। শেষ মিনিটে পেনাল্টি কর্নার পায় ভারত এবং তা থেকে তিরকে গোল করে যান। এটি ছিল তাঁর ম্যাচের চতুর্থ গোল। আর এই গোলের সঙ্গে পুল এ-তে দ্বিতীয় স্থান থেকে পাকিস্তানকে হঠিয়ে দেয় ভারত। জাপানের সঙ্গে চলে যায় শেষ চারে।

ভারত ২০১৭ সালে এই টুর্নামেন্ট জিতেছিল। চারবার জিতে সবচেয়ে বেশিবার এশিয়া কাপ হকি টুর্নামেন্ট জয়ের রেকর্ড রয়েছে দক্ষিণ কোরিয়ার দখলে। ভারত-পাকিস্তান উভয়েই তিনবার করে এই টুর্নামেন্ট জিতেছে। আগের সংস্করণের ছয়টি সর্বোচ্চ র‍্যাঙ্কড দল সহ স্বাগতিকরা সরাসরি টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+