Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিশ্বের তিন নম্বর ডাচদের হারিয়ে হকি প্রো লিগ শুরু ভারতের

হকি প্রো লিগে দুর্দান্ত শুরু করল ভারত। বিশ্বের তিন নম্বর নেদারল্যান্ডসকে ৫-২ ব্যবধানে হারিয়ে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে নিজেদের টুর্নামেন্ট শুরুর করেন মনদীপ সিং, রূপিন্দর পাল সিংরা।

বিশ্বের তিন নম্বর ডাচদের হারিয়ে হকি প্রো লিগ শুরু ভারতের

শনিবার ম্যাচের ১৩ সেকেন্ডের মাথাতেই গোল করে দলকে এগিয়ে দিয়ে স্বপ্নের সূচনা করেন গুরজন্ত সিং। এই গোলের পর আর ডাচ ডিফেন্স উঠে দাঁড়াতে পারেনি। ১১ মিনিটের মাথায় ম্যাচের প্রথম পেনাল্টি কর্নার পায় ভারত। সেই পেনাল্টি কর্নার অনায়াসে গোলে পরিণত করেন রূপিন্দর পাল সিং। প্রথম কোয়ার্টারের শেষ দিকে অবশ্য ডাচরা একটি গোল পরিশোধ করে। ডাচদের হয়ে গোলটি করেন জিপ ইয়্যানসেন।

তবে একটি গোল খেয়েও ভারত তাদের আক্রমণের গতি কমায়নি। তবে এরই মাঝে পরপর তিনটি পেনাল্টি কর্নার পায় ডাচরা। তবে এগুলির একটাও গোলে পরিণত করতে ব্যর্থ হয় তারা। তবে দ্বিতীয় কোয়ার্টারের শেষে ইয়োরেন হার্টসবার্গারের দুর্দান্ত গোলে ভারতের সঙ্গে সমতা ফেরায় কমলা ব্রিগেড।

তবে ২ গোলে এগিয়ে থেকে ডাচদের ম্যাচে ফিরে আসার সুযোগ দিলেও ভেঙে পড়েনি ভারতীয় দল। তৃতীয় কোয়ার্টারের ৩৪ মিনিটে পাল্টা আক্রমণ শানিয়ে ফের এগিয়ে যায় ভারত। এবার দলকে এগিয়ে দেওয়ার কৃতিত্ব অধিনায়ক মনদীপ সিংয়ের। এর তিন মিনিট পর ফের ডাচদের জালে বল জড়ায় ভারত। ৪-২ ভারতকে এগিয়ে দেন ললিত উপাধ্যায়। আর নেদারল্যান্ডসের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন রূপিন্দার পাল সিং। ৪৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ফের অভ্যর্থ নিশানায় ডাচ গোলরক্ষককে ভেদ করেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+