Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Junior Men's Asia Cup: ফাইনালে পাকিস্তান বধ সারল ভারত, জুনিয়র এশিয়া কাপ জয়ে উচ্ছ্বসিত শ্রীজেশ

Junior Men's Asia Cup: ভারতীয় হকি দলের দুর্গ রক্ষা করে অলিম্পিক্স পদক-সহ নানা খেতাব জেতাতে বড় ভূমিকা নিয়েছেন পিআর শ্রীজেশ। এবার সাফল্য কোচ হিসেবেও।

পিআর শ্রীজেশের কোচিংয়েই ভারত অংশ নিয়েছিল পুরুষদের জুনিয়র এশিয়া কাপে। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে পিছিয়ে পড়েও শেষ অবধি ভারত ছিনিয়ে নিল দুরন্ত জয়।

Junior Men s Asia Cup

এই নিয়ে ভারত পঞ্চমবার এই খেতাব জিতল। গত বছর পাকিস্তানকেই ফাইনালে ভারত হারিয়েছিল ২-১ গোলে। এবারের জয় এলো ৫-৩ গোলে। সুলতান অব জোহর কাপে শ্রীজেশের কোচিংয়েই ভারতের জুনিয়র হকি দল ব্রোঞ্জ জিতেছিল। এবার জিতল এশিয়া কাপ।

ওমানের মাসকটে ফাইনালে পাকিস্তান একটা সময় ৩-১ গোলে এগিয়ে ছিল। সুফিয়ান খান জোড়া গোল করার পাশাপাশি হান্নান একটি গোল করেন। যদিও এরপরই দারুণভাগে ঘুরে দাঁড়ায় ভারত। বিশেষ করে অরেইজিৎ সিং হুন্ডালের অনবদ্য পারফরম্যান্সের সুবাদে।

অরেইজিৎ একাই করলেন চারটি গোল। দিলরাজ সিং করেন একটি। ফলে ভারত চ্যাম্পিয়ন হলো ৫-৩ গোলে জয় ছিনিয়ে নিয়ে। প্রথম কোয়ার্টারে ভারত পিছিয়ে ছিল। দ্বিতীয় কোয়ার্টারে অল্প সময়ের ব্যবধানে জোড়া গোল করে ব্যবধান কমায়।

প্রথমে পেনাল্টি কর্নার থেকে গোল করেন হুন্ডাল। এরপর ফিল্ড গোল দিলরাজের। তবে বিরতির আগে সুফিয়ান খানের গোলের সুবাদে পাকিস্তান ৩-২ গোলে এগিয়ে যায়।

এরপর অরেইজিতের গোলে সমতা ফেরায় ভারত। তিনিই ভারতকে এগিয়ে দেন ৪৭ মিনিটে। ৫৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের চতুর্থ তথা দলের পঞ্চম গোলটি করেন অরেইজিৎ। শ্রীজেশের প্রশিক্ষণাধীন ভারত এই এশিয়া কাপে মোট ৪৬টি গোল করেছে।

ফাইনালের আগে অবধি মাত্র চারটি গোল হজম করেছিল। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে পিছিয়ে পড়ার পরও যেভাবে ভারতীয় দল কামব্যাক করেছে তাতে মানসিক দৃঢ়তা প্রশংসনীয়। চ্যাম্পিয়ন হওয়ার পর দলের সঙ্গে সেলফি তুলেছেন শ্রীজেশ। এই অনুভূতি তিনি তারিয়ে তারিয়ে উপভোগও করছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+