Independence Day 2023: ‘খেলাধুলায় সুপার পাওয়ার ভারত’, অনুন্নত এলাকার ক্রীড়াবিদদের সাফল্যের কথা শোনালেন মোদী
উন্নয়ন, কর্মসংস্থানের দিশা দেখানোর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে খেলাধুলার উন্নয়নের কথাও তুলে ধরেন। বিগত কয়েক বছরে ক্রীড়াক্ষেত্রে ভারতের উজ্জ্বল সাফল্যের কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। সামাজিক প্রতিবন্ধকতা কাটিয়ে পিছিয়ে পড়া এবং অনুন্নত এলাকার ছেলে মেয়েরারও খেলাধুলায় দেশকে গর্বিত করছেন। লালকেল্লা থেকে সেই তথ্যই দেশবাসীর সামনে তুলে ধরলেন প্রধানমন্ত্রী।
অলিম্পিক, কমনওয়েলথ গেমসে পদক সংখ্যা বৃদ্ধি থেকে শুরু করে হকি, ফুটবলে সাম্প্রতিককালে বড় সাফল্য পেয়েছে ভারত। ফুটবলে সাফ চ্যাম্পিয়ন হয়েছেন সুনীল ছেত্রীরা তেমনই ভারতীয় হকি দল স্বাধীনতা দিবসের প্রাক্কালেই এশিয়া সেরা হয়েছে। তাই স্বাধীনতা দিবসে মোদীর গর্বিত ঘোষণা ভারত খেলাধুলায় সুপার পাওয়ার হতে পেরেছে।

ফুটবল, ক্রিকেট হোক বা হকি জাতীয় দলের প্রতিনিধিত্ব এখন শুধু নাগরিক সমাজের মধ্যেই সীমাবদ্ধ নেই। দেশের বিভিন্ন কোনা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদরা উঠে অসছেন। তাঁরাই আন্তর্জাতিক মঞ্চে দেশকে পদক এনে দিচ্ছেন।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে মোদী উল্লেখ করেছেন সেইসব অ্যাথলিটদের কথা যাঁরা প্রত্যন্ত এলাকা থেকে এসে খেলাধুলায় সাফল্য অর্জন করছেন। প্রধানমন্ত্রী বলেন, "যে কোনও দেশের মানুষের গর্বে বুক ফুলে যায় যখন কেবল মেট্রো সিটির সম্ভ্রান্ত পরিবারই নয়, পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েরাও খেলাধুলোয় সাফল্য অর্জন করেন।'

একইসঙ্গে এই সমস্ত ক্রীড়াবিদদের ভূয়সী প্রশংসা করে নরেন্দ্র মোদী বলেন, 'দারিদ্রের সঙ্গে লড়াই করে মানুষ হওয়া ছেলেমেয়েরাই খেলার দুনিয়ায় তাঁদের প্রতিভার পরিচয় দিচ্ছেন। খেলাধুলোয় এগোচ্ছে দেশ। দেশের তরুণ খেলোয়াড়রা নিজেদের পারফরম্যান্সে দেশের সম্মান বাড়াচ্ছে।"
প্রধানমন্ত্রী নিজের ভাষণে আরও উল্লেখ করেছেন, "সময়ের বদল ঘটেছে। দেশের কোনায় কোনায় ঝুপড়ি থেকে প্রতিভা বিকশিত হচ্ছে এখন। সম্প্রতি ভারত বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমসে রেকর্ড ১১টি সোনা-সহ ২৬টি পদক জিতেছে। কষ্ট করে মানুষ হওয়া ছেলেমেয়েরাই খেলার দুনিয়ায় পরাক্রম দেখাচ্ছে। খেলাধুলোয় এগোচ্ছে দেশ। দেশের তরুণ খেলোয়াড়রা নিজেদের পারফরম্যান্সে দেশের সম্মান বাড়াচ্ছে।"

কয়েকদিন আগেই এশিয়া কাপে চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে ভারত। মোদী ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে সমাজ মাধ্যমে লিখেছিলেন, 'এশিয়ান চ্যাম্পিয়নশিপে দুরন্ত সাফল্যের জন্য আমাদের পুরুষ হকি দলকে অনেক অনেক শুভেচ্ছা। এই প্রতিযোগিতায় এটা ভারতের চতুর্থ সাফল্য।'
একইসঙ্গে মোদী উল্লেখ করেছিলেন, 'গোটা দলের সকলের অক্লান্ত পরিশ্রম করেছেন। নাছোড়, হার না মানা মনোভাবেরই ফলস্বরূপ এই সাফল্য পেয়েছে ভারতীয় দল। গোটা দেশ তাদের এই দুর্দান্ত সাফল্যে গর্বিত। আমাদের দলের খেলোয়াড়দের ওদের ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।'
-
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ












Click it and Unblock the Notifications