দক্ষিণ আফ্রিকাকে হারানোর ভাল সম্ভাবনা রয়েছে ভারতের : ইয়ান চ্যাপেল
মেলবোর্ন, ১৮ ফেব্রুয়ারি : বিশ্বকাপের ইতিহাসে তিনবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে ভারত। কিন্তু তিনবারই বিপক্ষকে হারাতে ব্যর্থ হয়ে মেন ইন ব্লু। আগামী রবিবার ফের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে ভারত। এবার আবার গ্যারি কার্স্টেন একটা বড় ফ্যাক্টক। কারণ ২০১১ সালে বিশ্বকাপে ভারতের কোচ ছিলেন গ্য়ারি কার্স্টেন। কিন্তু এবছর অবশ্য তিনি ফিরে এসেছেন নিজের ঘরের দলে মেন্টর হিসাবে।
যদিও গ্যারি কার্স্টেনের উপস্থিতি দক্ষিণ আফ্রিকার পক্ষে যে খুব কার্যকর হবে তা মনে করছেন না দুই ক্রিকেট কিংবদন্তী সুনীল গাভাস্কার এবং ইয়ান চ্যাপে।

সুনীল গাভাস্কারের কথায়, দক্ষিণ আফ্রিকা এবার গ্যারি কার্স্টেন ও হাসিকে নিয়েছে, এম এস ধোনি, সুরেশ রায়না এবং রবীন্দ্র জাদেজা সম্পর্কে এদের সম্যক ধারণা রয়েছে ওদের। হয়তো এই বিষয়টা কিছুটা সাহায্য করবে দক্ষিণ আফ্রিকাকে কিন্তু বাকি পুরোটাই নির্ভর করবে মাঠে কে কত ভাল খেলছে তার উপরে।
অন্যদিকে ইয়ান চ্যাপেলের কথায়, কার্স্টেন বা হাসি তখনই ভারতের জন্য বিপদ ডাকতে পারে যদি ভারতীয় ক্রিকেটাররা কার্স্টেন ও হাসিকে নিয়ে বেশি ভাবনাচিন্তা করতে শুরু করে।
দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণ হাল্কাভাবে নেওয়া উচিত নয় ভারতের
গাভাস্কারের মতে দক্ষিণ আফ্রিকার বোলার যেন হাল্কাভাবে না নেয় ভারচ। ভারতকে খুব সংযত এবং সাবধানতার সঙ্গে ব্যাটিং করতে হবে। শুরুর দিকটা ধরে খেলতে হবে। কম করে ২৬০-২৭০ রান তুলতে হবে ভারতকে।
অন্যদিকে চ্যাপেল ভারতের ব্যাটিং নিয়ে আশাবাদী। চ্যাপেলের কথায়, দক্ষিণ আফ্রিকাকে হারানোর সুযোগ ভারতের রয়েছে। যদি পাকিস্তানের বিরুদ্ধে ভারত যেমন খেলছে তেমনই যদি খেলতে পারে। ধোনি যদি একই মানের নেতৃত্ব দিতে পারেন তো।
চ্যাপেলের কথায়, "আমি দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ নিয়ে অত চিন্তিত নই। মর্কেলের বোলিংয়ে ধারাবাহিকতার অভাব আছে। ফিলান্দার দ্রুত নয়। ইমরান তাহিরের বলও ঢিলেঢালা। অস্ট্রেলিয়ার চেয়ে ভারতীয় ব্যাটসম্যানরা স্পিন ভাল খেলে। একই মানসিকতা নিয়ে খেললে ভারতের ভাল সুযোগ রয়েছে জেতার।"
চ্যাপেল আরও জানিয়েছেন, আমি হলে রবীন্দ্র জাডেজার বদলে অক্ষর প্যাটেলকে দলে নিতাম কারণ. মিডল অর্ডারে উইকেট নেওয়ার বেশি ভাল সুযোগ থাকবে সেক্ষেত্রে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications