Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডে ভারতীয় শাটলার প্রণয়

প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নকে হারালেন ভারতের এইচএস প্রণয়, প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে ভারতীয় শাটলার

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে জীবনের অন্যতম সেরা জয় পেলেন ভারতীয় শাটলার এইচএস প্রণয়। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন, চিনের লিন ডানের বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতা মূলক ম্যাচ জিতে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে বিশ্বকে চমকে দিলেন বিশ্বের ৩০ নম্বর শাটলার।

প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডে ভারতীয় শাটলার প্রণয়

উল্লেখ্য ২০১৫-র ফ্রেঞ্চ ওপেন ও ২০১৮-র ইন্দোনেশিয়া ওপেনে বিশ্বের চিনের এই শাটলারের কাছে হারতে হয়েছিল প্রণয়কে। মঙ্গলবারের ম্যাচে সেই অপমানের বদলা নিতে যেন মুখিয়ে ছিলেন ভারতীয় শাটলার। ম্যাচের প্রথম গেমে একের পর ড্রপ শট, স্ম্যাশ শটে প্রতিপক্ষকে চমকে দেন প্রণয়। প্রথম গেম ২১-১১ পয়েন্টে জেতেন দিল্লির তরুণ।

তবে দ্বিতীয় গেম ২১-১৩ পয়েন্টে জিতে ম্যাচে ফিরে আসেন বিশ্বের ১১ নম্বর চিনের শাটলার। তাতে এতটুকু বিচলিত হননি ভারতীয় তরুণ। তৃতীয় গেমে প্রণয়ের র‌্যাকেট থেকে যেন আগুন ঝরতে শুরু করে। ২১-৭ পয়েন্টে গেম ও ম্যাচ জিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডে পৌঁছে যান এইচএস প্রণয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+