হকি বিশ্বকাপ ২০১৮: গ্যালারিতে তারার মেলা, মধ্যমণি সচিন তেন্ডুলকার!
হকি বিশ্বকাপ ২০১৮-এর ফাইনাল ম্যাচে অন্যান্য সেলিব্রিটিদের সঙ্গে উপস্থিত ছিলেন সচিন তেন্ডুলকারও।
কোয়ার্টার ফাইনালেই এবারের মতো শেষ হয়েছিল ভারতের হকি বিশ্বকাপের অভিযান। রবিবার (১৬ ডিসেম্বর) ফাইনালে ভারতকে হারিয়ে শেষ চারে যাওয়া নেদারল্যান্ডস-এর মুখোমুখি হয়েছিল বেলজিয়াম। মনপ্রিতরা কোয়ার্টার ফাইনালের বেশি না এগোতে পারায় ভারতীয় হকি দলের সমর্থকদের মন ভেঙে গিয়েছিল ঠিকই, কিন্তু ভুবনেশ্বর প্রমাণ করে দিল, শুধু ভারত নয়, তারা ভাল হকির সমর্থক।
ফাইনাল ম্যাচেও একেবারে কানায় কানায় ভরা ছিল কলিঙ্গ স্টেডিয়াম। সেমিফাইনালে মাঠে দেখা মিলেছিল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগের। আর ফাইনালে কলিঙ্গ স্টেডিয়ামে পা পড়ল কিংবদন্তি সচিন তেন্ডুলকারের। এছাড়াও স্টেডিয়ামে তারার অভাব ছিল না। সমর্থকদেরও দেখা যায়, প্রিয় দলের পতাকা ও রঙ মেখে গ্যালারিতে চুড়ান্ত হকি উথসবে মাততে।
|
সকন্য়া সচিন
এদিন কলিঙ্গ স্টেডিয়ামে মেয়ে সারাকে নিয়ে হাজির হন স্বয়ং সচিন। স্টেডিয়ামের পরিবেশ ও দর্শকদের উৎসাহ উদ্দীপনা দেখে মুগ্ধ সচিন নিজেই টুইট করে জানান সেই কথা।
|
দিলীপ তিরকে
উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন হকি অধিনায়ক দিলীপ তিরকেও। বিশিষ্টদের মঞ্চে সচিনের পাশেই বসেছিলেন তিনি।
|
প্রফেসর গনেশি লাল
ফাইনাল ম্য়াচ দেখতে কলিঙ্গ স্টেডিয়ামে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন ওড়িষার রাজ্যপাল প্রফেসর গনেশি লালও।
|
নবীন পট্টনায়ক
এই বিশ্বকাপের মূল হোতা ছিলেন ওড়িষার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। প্রায় একমাস ধরে চলা এই ওয়ার্ল্ড ইভেন্টের শেষ দিনে আয়োজন নিয়ে তাঁকে বেশ তৃপ্ত দেখায়।
|
রঙবেরঙের গ্যালারি
এদিন ফাইনাল ম্য়াচে ভারত না থাকলেও যেভাবে গ্য়ালারি ভরিয়েছিলেন বূবনেশ্বররে দর্শকরা, হকি বিশ্বের বাহবা পেয়েছেন তাঁরাও। শুধু মাঠে উপস্থিত থাকাই নয়, রীতিমতো প্রিয় দলের রঙ ও পতাকায় রঙিন হয়ে উঠেছিল কলিঙ্গ স্টেডিয়াম।
-
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে?












Click it and Unblock the Notifications