হকি বিশ্বকাপ ২০১৮, ডাচদের বিরুদ্ধে জিতলেই ইতিহাসে ছোঁয়ার সুযোগ মনপ্রিতদের সামনে
হকি বিশ্বকাপ ২০১৮-এর কোয়ার্টারফাইনালে ভারত নেদারল্যান্ডসকে হারাতে পারলেই ঘটবে ইতিহাসের পুনরাবৃত্তি।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর), ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে হকি বিশ্বকাপ ২০১৮-এর কোয়ার্টার ফাইনাল ম্যাচে নেদারল্যান্ডস-এর মুখোমুখি হচ্ছে ভারত। হকি বিশ্বকাপে এখন অবধি ভারত ও নেদারল্য়ান্ডস দুটি দলই দুর্দান্ত ফর্মে রয়েছে। বলা যেতে পারে একেবারে সমানে সমানে টক্কর হবে। তবে এদিন জয় পেলেই ইতিহাস স্পর্শ করবেন মনপ্রিত-আকাশদীপরা।

একটা সময় ছিল, যখন ভারতের ধ্য়ানচাঁদের হকি দেখে মুগ্ধ হযে গিয়েছিল সারা বিশ্ব। কথিত আছে তাঁর স্টিকে চুম্বক লাগানো আছে কিনা তাও নাকি পরীক্ষা করা হয়েছিল। বলা হয় বিশ্বকে হকি খেলতে শিখিয়েছিল ভারতই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় হকি ক্রমশ তার ঔজ্বল্য হারিয়ছে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় পেলে দীর্ঘ ৪৩ বছর পর ভারত হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে।
১৯৭৫ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজিত সেই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ছিল না। ১২টি দলকে দুটি পুলে ভাগ করা হয়েছিল। পুল বি-তে ভারত ও পশ্চিম জার্মানি, দুই দলই ৭ পয়েন্ট করে পেলেও মুখোমুখি লড়াইয়ে পশ্চিম জার্মানিকে হারানোয় অজিত পাল সিং-এর নেতৃত্বাধীন ভারত পুলের শীর্ষে ছিল।
পুল এ-র দ্বিতীয় স্থানে থাকা হোস্ট দেশ মালয়েশিয়ার সঙ্গে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত। শেষ পর্যন্ত ফাইনালে পারকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারতই। তারপর থেকে ১৯৮২ ও ১৯৯৪-এর বিশ্বকাপে কোয়ার্টারফাইনালেই শেষ হয়েছিল ভারতীয় দলের দৌড়। দুবারই পঞ্চম হয়েছিল ভারত।
কাজেই এইদিন মনপ্রিতরা জয় পেলে ৪৩ বথর আগের সেই ইতিহাসকে স্পর্শ করবেন হরেন্দ্র সিং-এর ছেলেরা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications