টোকিও অলিম্পিকে প্রথম পদকের লড়াইয়ে নেই এলাভেনিল ও অপূর্বী
টোকিও অলিম্পিক গেমসের প্রথম পদক নিশ্চিত হবে শুটিংয়ে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে। এই লড়াইয়ে অবশ্য থাকতে পারলেন না ভারতের দুই শুটার। কোয়ালিফিকেশন রাউন্ডে হতাশাজনক পারফরম্যান্স এলাভেনিল ভালারিভান ও অপূর্বী চান্ডেলার।

আটজন শুটার ফাইনালে উঠেছেন। কোয়ালিফিকেশন রাউন্ডের শেষে এলাভেনিল ১৬ ও অপূর্বী ৩৬ নম্বর স্থানে ছিলেন। বিশ্বের ১ নম্বর শুটার এলাভেনিল স্কোর করেন ৬২৬.৫। অপূর্বী ৬২১.৯ পয়েন্টের বেশি এগোতে পারেননি।
কোয়ালিফিকেশন রাউন্ডে ০.১৭৭ ইঞ্চি ক্যালিবারের রাইফেল থেকে ৭৫ মিনিটে ৬০টি শট মারতে হয় শুটারদের। ১০.৯-কে পারফেক্ট শট ধরা হয়। সাধারণভাবে ৬৫৪-র মধ্যে ৬৩০ স্কোর করলে ফাইনালে অংশগ্রহণের ছাড়পত্র মেলে আন্তর্জাতিক স্তরের শুটিং প্রতিযোগিতায়। যদিও ভারতীয় শুটারের দুজনের কেউই সেটা করতে পারেননি। অথচ ওয়ার্ল্ড কম্পিটিশনে অপূর্বীর সেরা স্কোর ৬৩৩ এবং এলাভেনিলের ৬৩২.৭। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের ফাইনালে ২৫২.৯ স্কোর করে বিশ্বরেকর্ডও নিজের দখলে রেখেছেন অপূর্বী। ফলে এই দুজনকে ঘিরে পদক জয়ের প্রত্যাশা থাকলেও হতাশ করলেন এলাভেনিল ও অপূর্বী।
শুরুটা দুজনে ভালোই করেছিলেন। প্রথম দুটি সিরিজে অপূর্বী যেখানে ১০৪.৫ পয়েন্ট সংগ্রহ করে ফেলেছিলেন সেখানে এলাভেনিলের গড় ছিল ১০.৪১৫। কিন্তু সেকেন্ড সেটে ৯.৫ ও ৯.৯ স্কোর করায় প্রথম ২৫ থেকে ছিটকে যান তিনি। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেননি। এলা খারাপ এগোচ্ছিলেন না। তবে সিরিজ ৫-এ ১০৩.৫ স্কোর তাঁর ফাইনালে জায়গা করার পক্ষে যথেষ্ট ছিল না।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications