কলকাতা লিগ জিতল ইস্টবেঙ্গল

কলকাতা লিগ জিতল ইস্টবেঙ্গল
কলকাতা, ৮ জানুয়ারি : কলকাতা লিগে ফের জয়ী ইস্টবেঙ্গল ক্লাব। এক ম্যাচ বাকি থাকতেই লিগ সেরার পুরস্কার ঝুলিতে পুরল ইস্টবেঙ্গল।

কালিঘাট মিলন সঙ্ঘের সঙ্গে আজ খেলা ছিল ইস্ট বেঙ্গলের। ২-০ গোলে কালিঘাটকে পর্যুদস্ত করে বিজয়ী দল। ইস্টবেঙ্গলের হয়ে এদিন গোল দিয়েছেন মোগা ও চিডি।

এদিন প্রথম থেকেই আক্রমণাত্মক খেলা খেলছিল ইস্টবেঙ্গল। ৩৫তম কলকাতা লিগে প্রথম থেকেই ফেভারিট ছিল এই দল। এই নিয়ে চারবার লিগ সম্মান জিতল ইস্টবেঙ্গল।

স্বভাবতই কলকাতায় ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস। শুরু হয়েছে সেলিব্রেশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+