Diamond League Final: ৯০ মিটারের স্বপ্ন ফের অধরা, অল্পের জন্য ডায়মন্ড লিগের খেতাব হাতছাড়া নীরজের
ডায়মন্ড লিগে ট্রফি হাতছাড়া হল নীরজ চোপড়ার। শনিবার রাতে আরও একটা ডায়মন্ড লিগের ফাইনালে নামলেন নীরজ চোপড়া। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ভারতীয় ক্রীড়া মহলের নজর নীরজের দিকে। প্যারিস অলিম্পিক্সের মঞ্চ কাঙ্খিত ৯০ মিটারের থ্রো করতে পারেননি, প্রত্যাশা ছিল ডায়মন্ড লিগের ফাইনালে সেটা করে দেখাবেন। কিন্তু ৯০ মিটারের স্বপ্ন অধরাই থাকল তাঁর।
গ্রেনাদার অ্যান্ডরসন পিটার্স ও জার্মানির জুলিয়ান ওয়েবার ছিলেন ডায়মন্ড লিগ ফাইনাালে নীরজের প্রধান প্রতিপক্ষ। অ্যান্ডরসন পিটার্সের কাছেই ০.০১ পয়েন্টের জন্য হার মানতে হল নীরজকে। দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় জ্যাভলিন তারকাকে। ডায়মন্ড লিগের দোহা আর লুসানে রানার্স হয়ে ১৪ পয়েন্ট নিয়ে নীরজ চার নম্বর হিসেবে ফাইনালে লড়াই শুরু করেন। তাই ফাইনা৪লে কিছুটা পিছিয়ে থেকেই নামেন নীরজ।

প্যারিস অলিম্পিক্সে নীরজ চোপড়া থ্রো করেন ৮৯.৪৫ মিটারের। সেটা তাঁর মরশুমের সেরা থ্রো ছিল। এরপর তিনি লুসেন ডায়মন্ড লিগে ৮৯.৪৯ মিটার দূরে জ্যাভেলিন ছুঁড়ে মরশুমে নিজের সেরা থ্রো-র রেকর্ড ভেঙে দেন। তবে এদিন অবশ্য নিজের করা রেকর্ড ভাঙতে পারলেন না নীরজ। তবে নীরজ একটিও ফাউল থ্রো এই ইভেন্টে করেননি।
২০২২ সালে ডায়মন্ড লিগ ফাইনালের ট্রফি জিতেছিলেন ভারতের 'গোল্ডেন বয়' নীরজ। গত মরশুমে তিনি হন রানার্স। এবার কুঁচকির বড় চোট থাকা সত্ত্বেও তিনি এই মিট থেকে নাম তুলে নেননি। প্যারিস অলিম্পিক্সে তিনি চোট নিয়ে খেলতে নামেন। তবে তিনি চোট নিয়েও রুপো জেতেন। পরপর দুটো অলিম্পিক্সে পদক জিতে রেকর্ড তৈরি করলেন তিনি।
এবার চোট নিয়ে খেলতে নেমে তিনি ডায়মন্ড লিগে ফাইনাল প্রবেশ করেন।তবে সোনা অধরাই থাকল তাঁর।দ্বিতীয় হয়েই থাকতে হল ভারতের অলিম্পিক্স জয়ী জ্যাভলিন থ্রোয়ারকে। তাতে যদিও দুঃখ নেই নীরজের। এবার যে প্রথম স্থানে জায়গা অধরাই থাকছে নীরজের। চোটের সমস্যই কি অন্তরায় হচ্ছে নীরজের?












Click it and Unblock the Notifications