WFI: কুস্তি ফেডারেশনে ফের অ্যাড হক কমিটি গঠন! সাক্ষী-বজরংদের আবেদনে কী জানাল আদালত?
ভারতীয় কুস্তিতে অচলাবস্তা অব্যাহত। ২০২৩ সালের এপ্রিল মাস থেকে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন দেশের তারকা কুস্তিগীররা। এরপর থেকে ১ বছরের বেশি সময় কেটে গিয়েছে। কিন্তু আইনী জটিলতা থেকে মুক্ত হতে পারেনি ভারতীয় কুস্তি সংস্থা। গত বছর ডিসেম্বর মাসের শেষ দিকে কুস্তি সংস্থায়। নির্বাচনের মধ্য দিয়ে পালাবদল ঘটে। কিন্তু নির্বাচনকে বাতিল ঘোষণা করে ক্রীড়া মন্ত্রক। যা জটিলতাকে কয়েক গুণ বৃদ্ধি করে।
দিল্লি হাইকোর্ট শুক্রবার ভারতের কুস্তি ফেডারেশনের জন্য ভারতীয় অলিম্পিক্স সংস্থা গঠিত অ্যাডহক কমিটির রায়কে পুনরুদ্ধার করেছে। ডাব্লুএফআই-এর বর্তমান কমিটির কার্যকারিতা স্থগিত করা এবং জাতীয় ফেডারেশনের যাবতীয় কর্মকাণ্ড থেকে কুস্তি সংস্থাকে বাইরে রাখার আবেদন জানানো হয়েছে।

বিখ্যাত কুস্তিগীর বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক এবং তার স্বামী সত্যওয়ার্ত কাদিয়ান এই আবদেন জানিয়েছেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী আদেশ দেওয়ার সময়, বিচারপতি সচিন দত্ত বলেছিলেন যে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে পুনরায় কমিটি গঠনের জন্য সুযোগ আছে।
হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ, প্রয়োজনে আবার অ্যাড হক কমিটি গঠন করে কুস্তি সংস্থা দেখাশোনার ভার দেওয়া যেতে পারে। কিন্তু ফেডারেশন তৃতীয় পক্ষের হাতে গেলে বিপদে পড়বেন ক্রীড়াবিদরা কারণ বিশ্ব কুস্তি সংস্থা ফের নির্বাসিত করতে পারে ভারতকে। এই নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুস্তি সংস্থা।
ভারতীয় কুস্তি সংস্থার (ডব্লিউএফআই) বিদায়ী প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে এবং তাঁকে গ্রেপ্তারের দাবিতে গত বছর যন্তর মন্তরে বিক্ষোভের অগ্রভাগে থাকা কুস্তিগীররা এই বছরের শুরুতে উচ্চ আদালতে গিয়েছিলেন। গত ডিসেম্বরে অনুষ্ঠিত ফেডারেশনের পদাধিকারী নির্বাচনের নির্বাচন বাতিল করে অবৈধ ঘোষণা করে।
সঞ্জয় সিং, একজন ব্রিজভূষণ অনুগত বলেই পরিচিত গত ২১ ডিসেম্বর কুস্তি ফেডারেশনের সর্বোচ্চ পদে নির্বাচিত হন।।
কিন্তু নির্বাচনের তিন দিন পরই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে নিয়ম লঙ্ঘনের জন্য নির্বাচিত সংস্থাকে ভেঙে দেওয়া হয় এবং আইওএ-কে নির্দেশ দেওয়া হয় ছয় সদস্যের একটি অ্যাড হক কমিটি গঠনের। যারা নিত্য দিনের কাজকর্ম সামলাবেন কুস্তি সংস্থায়। ফ্রেব্রুয়ারি মাসে বিশ্ব কুস্তি সংস্থা ভারতের উপর থেকে নির্বাসন প্রত্যাহার করে নিলে মার্চ মাসে আইওএ-অ্যাড হক কমিটি ভেঙে দেয়।
এরপরই ফের আদালতের দ্বারস্থ হন প্রতিবাদী কুস্তিগীররা। কুস্তিতে এবার অলিম্পিক্সে একটি মাত্র পদক এসেছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications