পিভি সিন্ধুর সঙ্গে দীপিকা পাড়ুুকোনের পোস্ট ভাইরাল! ফের কি প্রকাশ-তনয়া ফিরছেন খেলার জগতে?

সোশ্যাল মিডিয়ায় আজ রীতিমতো ভাইরাল দীপিকা পাড়ুকোন। না, নতুন কোনও ছবি সংক্রান্ত বিষয়ে নয়। বরং গোটাটা জুড়েই রয়েছে খেলাধুলো। ক্রিকেট থেকে ব্যাডমিন্টন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পর্যুদস্ত হতেই ভাইরাল হয় দীপিকার একটি টুইট। আর তারপরেই ব্যাডমিন্টন কোর্টে দীপিকার পোস্ট ভাইরাল।

কিংবদন্তি কন্যা যখন শাটলার

ভারতীয় ব্যাডমিন্টনের কিংবদন্তি প্রকাশ পাড়ুকোনের কন্যা দীপিকা নিজেও ছোটবেলা থেকেই ব্যাডমিন্টন খেলতেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে না এলে শাটলার হিসেবেও নাম করতে পারতেন। ছোটবেলা থেকেই ব্যাডমিন্টনের প্রতি ঝোঁক ছিল দীপিকার। তবে ১৬ বছর বয়সে মত বদলান। বিখ্যাত বাবার কন্যা হিসেবে ছোটবেলা থেকেই লাইমলাইটে থাকা দীপিকা মডেলিং ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেও ব্যাডমিন্টনের প্রতি ভালোবাসা থেকে সরে আসেননি। বলিউড তাঁকে বিশ্বজুড়ে খ্যাতি দেওয়ার পরও ব্যাডমিন্টনই থেকেছে তাঁর দ্বিতীয় প্রেম হিসেবে।

মডেলিং বাছার আগে ব্যাডমিন্টনে

মডেলিং বাছার আগে ব্যাডমিন্টনে

ছোটবেলায় বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গিয়েছে দীপিকাকে। ক্লাস টেনের বোর্ড পরীক্ষার পরই পূর্ণ সময়ের জন্য মডেলিংকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দীপিকা। সেই লক্ষ্যেই ১৬ বছর বয়সেই তাঁকে চলে যেতে হয়েছিল ডেনমার্কের কোপেনহেগেনে। তার আগে একদিন সকালে উঠে মা উজ্জ্বলাকে তিনি বলেন, মা, অনেকদিন ধরেই ভাবছি মডেলিংটাকেই পাকাপাকিভাবে বেছে নেব। বাবা চান বলেই ব্যাডমিন্টন খেলি, তবে আর বেশি উপভোগ করছি না। ফলে মডেলিংয়ে পা রেখে ফিল্মে অভিনয় করতে চাই। গত কয়েক দিন ধরেই এটা ভাবছি। বাবা-মাকে গর্বিত করার কথাও সেদিন দিয়েছিলেন দীপিকা।

মানতেন কড়া রুটিন

জাতীয় স্তরের ব্যাডমিন্টন প্রতিযোগিতাও খেলেছেন দীপিকা। ভোর চারটে বা পাঁচটায় উঠে ফিজিক্যাল কন্ডিশনিংয়ে জোর দিতেন। বাড়ি ফিরে স্কুলে যাওয়া। স্কুল ছুটির পর বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার অবকাশ ছিল না। বাড়ি ফিরে পোশাক পরিবর্তন করে হাল্কা কিছু খাবার খেয়েই ব্যাডমিন্টন কোর্টে। বাড়ি ফিরে পড়াশোনার পর ডিনার করে ঘুম, পরদিন আবার এক রুটিন। এদিন পিভি সিন্ধুর সঙ্গে ব্যাডমিন্টন খেলার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দীপিকা ক্যাপশনে লিখেছেন, আমার দিনযাপনের স্বাভাবিক ঘটনা। পিভি সিন্ধুর সঙ্গে ক্যালোরি ঝরাচ্ছি!

সিন্ধুর সঙ্গে

কপিল দেবের বায়োপিক এইট্টি থ্রি-তে রণবীর সিং তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়কের ভূমিকায় অভিনয় করছেন। এই ছবিতেও অভিনয় করেছেন দীপিকা। সম্প্রতি রণবীর ও দীপিকার সঙ্গে দেখা গিয়েছিল পিভি সিন্ধুকে। টোকিও অলিম্পিক থেকে পদক জিতে ফেরার পর। এ ছাড়া ফাইটার ছবিতে হৃতিক রোশন ও পাঠান ছবিতে শাহরুখ খানের ছবিতে দেখা যাবে দীপিকাকে।

আরসিবি-খোঁচা

দীপিকা নিজে আরসিবি-র ভক্ত। তবে গতকাল তাঁর প্রিয় দল শাহরুখের দলের কাছে চূর্ণ হয়েছে। আর তাতেই ভাইরাল হয়েছে দীপিকার একটি টুইট। সেটি আবার ২০১০ সালের। সেবার বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে আরসিবি-র বিরুদ্ধে রাজস্থান রয়্যালস গুটিয়ে গিয়েছিল ৯২ রানে। দীপিকা লিখেছিলেন এটা কোনও স্কোর হল! আরসিবিকে সমর্থনের বার্তাও দিয়েছিলেন। গতকাল কেকেআরের বিরুদ্ধে সেই ৯২ রানেই শেষ হয়েছে বিরাটের আরসিবি। আর তাতেই আরসিবি-প্রেমের জন্য দীপিকাকে খোঁচা দিতে ছাড়েননি নেটাগরিকরা?

(ছবি- দীপিকা পাড়ুকোনের ফেসবুক)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+