বাংলার তিরন্দাজ দম্পতির ফের বিশ্বকাপে বাজিমাত, দীপিকার জোড়া সোনা

ভারতীয় মহিলাদের রিকার্ভ দলের হয়ে সোনা জেতার পর এবার স্বামী অতনু দাসের সঙ্গে জুটি বেঁধে তিরন্দাজি বিশ্বকাপে ভারতকে তৃতীয় সোনাটি এনে দিলেন দীপিকা কুমারী। টোকিও অলিম্পিকের আগে এই সাফল্য নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস বাড়াল দীপিকা, অতনুদের। ভারতীয় মহিলা রিকার্ভ দল অবশ্য টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে পারেনি। কিন্তু দীপিকা, অতনুদের উপর অলিম্পিক পদকের জন্য ভরসা করছে দেশ।

বাংলার তিরন্দাজ দম্পতির ফের বিশ্বকাপে বাজিমাত

আজ প্যারিসে তিরন্দাজি বিশ্বকাপের স্টেজ থ্রি ইভেন্টে মিক্সড রিকার্ভ দলের হয়ে সোনা জেতেন অতনু ও দীপিকা। ফাইনালে তাঁরা ৫-৩ ব্যবধানে হারালেন নেদারল্যান্ডসকে।

গত ২৬ এপ্রিল গুয়াতেমালা সিটিতে বিশ্বকাপে প্রথম ব্যক্তিগত বিভাগে সোনা জেতেন অতনু দাস। ড্যানিয়েল কাস্ত্রোকে তিনি ফাইনালে হারিয়েছিলেন ৬-৪ ব্যবধানে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মিক্সড রিকার্ভ ইভেন্টে হেরে অতনু ও অঙ্কিতা ভকতকে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এবার তিনি স্ত্রী দীপিকার সঙ্গে জুটি বেঁধে নামতেই বাজিমাত। প্যারিসের বিশ্বকাপের এই ইভেন্ট থেকে ভারতের ঘরে এল তৃতীয় সোনা, দিনের দ্বিতীয়।

দুর্বল কলম্বিয়ার কাছে পরাস্ত হওয়ায় ভারতের মহিলা রিকার্ভ দল টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে পারেনি। আজ ফাইনালে দীপিকারা জিতলেন রীতিমতো দাপট দেখিয়ে। চলতি বছর বিশ্বকাপে টানা দুটি সোনা জিতল ভারতের মহিলাদের রিকার্ভ দল। সবমিলিয়ে টানা ৬টি সোনা জয়। ২০১১ সালে সাংহাই, ২০১৩ সালে মেডেলিন, ২০১৩ ও সালে রকলো এবং চলতি বছর গুয়াতেমালা সিটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতীয় মহিলা দল রিকার্ভে সোনা জেতে। সব কটি সোনাজয়ী দলেই থাকলেন দীপিকা কুমারী।

গুয়াতেমালা সিটিতে দু মাস আগে বিশ্বকাপের ফাইনালে ভারত এই মেক্সিকোকেই হারিয়েছিল। চলতি বছর ভারতের কাছে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে হারল মেক্সিকো। গতকালই চলতি বিশ্বকাপে কম্পাউন্ড ইভেন্টে ভারতের প্রথম সোনাটি এসেছিল ব্যক্তিগত বিভাগে, অভিষেক ভার্মার লক্ষ্যভেদের ফলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+