Live: কমনওয়েলথ গেমস ২০২২: শেষ দিনে এল চারটি সোনা, সাফল্যের সঙ্গে কমনওয়েলথ গেমস অভিযান শেষ করল ভারত

বার্মিংহামে কমনওয়েলথ গেমস ২০২২ এর আসর বসেছে। ভারত এবারও অনবদ্য শুরু করেছে। সোনা-রুপো-ব্রোঞ্জ সব পদক ভারত জেতা দিয়ে অভিযান শুরু করেছে। ১৫টি ভ্যেনুতে ৭২টি দেশ অংশ নিয়েছে। মোট ২০টি বিভাগে প্রতিযোগিতা রয়েছে যার মধ্যে ভারত ১৬টি বিভাগ অংশ নিয়েছে। ভরতের মোট প্রতিযোগীর সংখ্যা ২০০-র বেশি। ২০১০ সালে ভারত কমনওয়েলথ গেমসে সবচেয়ে ভালো রেকর্ড রয়েছে। দেখা যাক এবছর সেই রেকর্ড ভারত ভাঙতে পারে কিনা। কমনওয়েলথ গেমস ২০২২ এর সমস্ত আপডেট জেনে নিন একনজরে।

LIVE কমনওয়েলথ গেমস ২০২২ আপডেট

Aug 08, 2022, 7:34 pm IST

পদক তালিকায় প্রথম স্থানে থাকা অস্ট্রেলিয়াকর মোট পদক ১৭৮টি (৬৭টি সোনা, ৬৬টি রূপো এবং ৫৪টি ব্রোঞ্জ)। দ্বিতীয় স্থানে রয়েছে ১৭৬টি পদক নিয়ে রয়েছে ইংল্যান্ড (৫৭টি সোনা, ৬৬টি রূপো এবং ৫৩টি ব্রোঞ্জ)। তৃতীয় স্থানে রয়েছে কানাডা। কানাডার ঝুলিতে রয়েছে ৯২টি পদক (২৬টি সোনা, ৩২টি রূপো এবং ৩৪টি ব্রোঞ্জ)।
Aug 08, 2022, 6:54 pm IST

পদক তালিকায় চতুর্থ স্থানে শেষ করল ভারত। শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।
Aug 08, 2022, 6:54 pm IST

কমনওয়েলথ গেমস ২০২২-এ মোট ৬১টি পদক জিতল ভারত। এর মধ্যে রয়েছে ২২টি সোনা, ১৬টি রূপো এবং ২৩টি ব্রোঞ্জ।
Aug 08, 2022, 6:41 pm IST

পুরুষদের হকির ফাইনালে অকল্পনীয় খারাপ পারফরম্যান্স ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ০-৭ গোলে পরাভূত ভারতীয় দল। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী ভারত রূপো জিতল কমনওয়েলথ গেমস ২০২২-এ।
Aug 08, 2022, 6:06 pm IST

ব্যাডমিন্টনে পুরুষদের ডবলসের ফাইনালে ইংল্যান্ডের বেন লেন এবং সিন ভেন্ডির জুটিকে স্ট্রেট গেমে হারিয়ে সোনা জিতলেন সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি। ভারতীয় জুটির পক্ষে খেলার ফল ২১-১৫ এবং ২১-১৩।
Aug 08, 2022, 5:56 pm IST

কমনওয়েলথ গেমস ২০২২-এ সিঙ্গলসে সোনা শরৎ কমলের।
Aug 08, 2022, 5:45 pm IST

কমনওয়েলথ গেমস ২০২২-এ ভারতীয় হকি দলের সোনা জয়ের সুযোগ আর নেই বললেই চলে। ৫-০ গোলে এগিয়ে অস্ট্রেলিয়া।
Aug 08, 2022, 5:31 pm IST

কার্যত অসম্ভব হতে চলেছে চলতি কমনওয়েলথ গেমসে ভারতীয় পুরুষ হকি দলের সোনা জয়। দ্বিতীয় কোয়ার্টারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ০-৩ গোলে পিছিয়ে ভারত।
Aug 08, 2022, 5:26 pm IST

পুরুষদের হকির ফাইনালে ২-০ গোলে পিছিয়ে ভারত।
Aug 08, 2022, 5:24 pm IST

টেবিল টেনিসে জিতলেন সাথিয়া।
Aug 08, 2022, 4:36 pm IST

কমনওয়েলথ গেমস ২০২২-এ পুরুষদের সিঙ্গলসে ভারতকে সোনা এনে দিলেন লক্ষ্য সেন।
Aug 08, 2022, 4:35 pm IST

পিভি সিন্ধুর পর লক্ষ্য সেন। মহিলাদের সিঙ্গলসের পর পুরুষদের সিঙ্গলসেও সোনা জিতল ভারত।
Aug 08, 2022, 4:15 pm IST

তৃতীয় গেমে এই ছন্দ ধরে রাখতে পারলেই কমনওয়েলথ গেমস ২০২২-এ সোনা জিতে নেবেন লক্ষ্য সেন।
Aug 08, 2022, 4:14 pm IST

পুরুষদের সিঙ্গলসের ফাইনালে দুর্দান্ত প্রত্যাবর্তন লক্ষ্য সেনের। দারুণ লড়াই করে প্রথম গেমে হারলেও দ্বিতীয় গেমে তিনি মালয়েশিয়ার প্রতিপক্ষকে এক পেশে ভাবে হারালেন। ২১-৯ ব্যবধানে এই গেম জিতে সোনা জয়ের আশা বাঁচিয়ে রাখলেন লক্ষ্য।
Aug 08, 2022, 3:51 pm IST

পুরুষদের সিঙ্গলসের ফাইনালে প্রথম গেমে পরাজিত হলেন লক্ষ্য সেন। মালয়েশিয়ার জি ইয়ং এনজি'র কাছে ১৯-২১ ব্যবধানে পরাজিত হলেন ভারতীয় সাটলার।
Aug 08, 2022, 2:47 pm IST

কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে এটিই সিন্ধুর প্রথম সোনা। স্ট্রেট গেমে পরাজিত করলেন মিচেল লি'কে।
Aug 08, 2022, 2:45 pm IST

কমনওয়েলথ গেমস ২০২২-এ মহিলাদের সিঙ্গলসে সোনা জিতলেন পিভি সিন্ধু। পরাজিত করলেন কানাডার মিচেল লি'কে।
Aug 08, 2022, 2:24 pm IST

ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের ফাইনাল ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন পিভি সিন্ধু।
Aug 08, 2022, 1:32 pm IST

মহিলা ব্যাডমিন্টনের সিঙ্গলসের ফাইনালে সোনা জয়ের লক্ষ্যে পিভি সিন্ধু মুখোমুখি হবেন কানাডার মিচেল লি'র।
Aug 08, 2022, 11:31 am IST

পুরুষদের হকির ফাইনালে সোমবার ভারতীয় হকি দল মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। ধারে ও ভারে অস্ট্রেলিয়ার থেকে ভারত অনেক এগিয়ে। ফলে এই ফাইনাল জেতার প্রধান দাবিদার ভারত। সোনা জয়ের লক্ষ্যে এই ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে হালকা ভাবে নিতে নারাজ হরমনপ্রীত সিং'রা।
Aug 08, 2022, 11:29 am IST

মহিলাদের সিঙ্গলসের ফাইনালে কোর্টে নামবেন পিভি সিন্ধু। এই ম্যাচে জিততে পারলে দেশকে সোনা এনে দেওয়ার পাশাপাশি কমনওয়েল গেমসে ব্যক্তিগত ইভেন্টে প্রথম সোনা পাবেন সিন্ধু।
Aug 08, 2022, 11:28 am IST

আজ (সোমবার), কমনওয়েল গেমসের অন্তিম দিন। দেখতে দেখতে শেষের লগ্নে এনে উপস্থিত হয়েছে বিশ্ব ক্রীড়াক্ষেত্রের ঐতিহ্যশালী এই প্রতিযোগীতা। শেষ দিনেও একাধিক সোনা জয়ের সুযোগ রয়েছে ভারতের সামনে।
Aug 08, 2022, 11:27 am IST

কমনওয়েলথ গেমসে মহিলা ক্রিকেটে রূপো জয়ী ভারতীয় দলের প্রশংসা করেছে নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, ""ভারত এবং ক্রিকেট অবিচ্ছেদ্য। কমনওয়েলথ গেমসে আমাদের মহিলা দল দারুণ ক্রিকেট খেলেছে এবং ঐতিহ্যশালী রূপোর পদক দেশকে এনে দিয়েছে। কমনওয়েলথ গেমসে ক্রিকেটে প্রথম পদক হওয়ায় ফলে এই পদক সব সময়েই বিশেষ হয়ে থাকবে। দলের সকল সদস্যের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল।"
Aug 08, 2022, 2:33 am IST

একনজরে দেখে নেওয়া যাক রবিবার গেমসের দশম দিনে ভারত কোন কোন ক্রীড়াক্ষেত্রে কোন কোন পদক জিতল। সোনা- এলধোস পল (পুরুষদের ট্রিপল জাম্প), নীতু (৪৫ কেজি-৪৮ কেজি বক্সিং), অমিত পাঙ্খল (৪৮ কেজি-৫১ কেজি বক্সিং), নিখাত জারিন (৪৮ কেজি-৫০ কেজি), অচন্ত শরথ কমল ও সৃজা আকুলা (টেবিল টেনিসের মিক্সড ডাবলস), রুপো- আবদুল্লা আবুবকর (পুরুষদের ট্রিপল জাম্প), অচন্ত শরথ কমল ও জি সাথিয়ান (টেবিল টেনিস পুরুষদের ডাবলস), মহিলাদের ক্রিকেট, সাগর (বক্সিংয়ে সুপার হেভিওয়েট বিভাগ)। ব্রোঞ্জ- মহিলা হকি দল, সন্দীপ কুমার (পুরুষদের ১০ হাজার মিটার রেসওয়াক), অন্নুরানি (মহিলাদের জ্যাভলিন থ্রো), সৌরভ ঘোষাল ও দীপিকা পাল্লিকল কার্তিক (স্কোয়াশ মিক্সড ডাবলস), কিদাম্বি শ্রীকান্ত (ব্যাডমিন্টন সিঙ্গলস), জলি তৃষা ও গায়ত্রী গোপীচাঁদের জুটি (মহিলাদের ডাবলস ব্য়াডমিন্টন)। ১৮টি সোনা, ১৫টি রুপো ও ২২টি ব্রোঞ্জ-সহ ৫৫টি পদক জিতে ভারত রয়েছে পঞ্চম স্থানে।
Aug 08, 2022, 2:32 am IST

ব্যাডমিন্টনে সোমবার ভারতের তিনটি সোনা জয়ের হাতছানি রয়েছে। রবিবার পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ জিতলেন কিদাম্বি শ্রীকান্ত। সিঙ্গাপুরের তে জিয়া হেংকে ২১-১৫, ২১-১৮ ব্যবধানে হারিয়ে। মহিলাদের ডাবলসে ব্রোঞ্জ জিতেছে জলি তৃষা ও গায়ত্রী গোপীচাঁদ জুটি। অস্ট্রেলিয়ার প্রতিপক্ষকে ২১-১৫, ২১-১৮ ব্যবধানে হারিয়ে তাঁরা পদক জেতেন।
Aug 08, 2022, 2:32 am IST

পুরুষদের সুপার হেভিওয়েট (৯২ কেজি) বিভাগের বক্সিংয়ের ফাইনালে হেরে গিয়েছেন সাগর। ইংল্যান্ডের ওরি ডেলিশাসের কাছে সাগর ০-৫ ব্যবধানে পরাস্ত হন। তবে রুপো পেয়েছেন তিনি। রাউন্ড অব সিক্সটিন, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে অবশ্য সাগর প্রতিবার প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছেন এই ৫-০ ব্যবধানেই। কিন্তু ফাইনালে এসে থামল তাঁর বিজয়রথ।
Aug 08, 2022, 2:32 am IST

ভারতের কিংবদন্তি প্যাডলার অচন্ত শরথ কমলের হাত ধরে টেবিল টেনিসে রবিবার অনবদ্য সাফল্য পেল ভারত। সৃজা আকুলাকে নিয়ে শরথ কমল দেশকে এনে দিলেন এবারের গেমসের অষ্টাদশ সোনাটি। মিক্সড ডাবলসের ফাইনালে তাঁদের প্রতিপক্ষ ছিল মালয়েশিয়ার জুটি। জাভেন চুং ও কারেন লিনের বিরুদ্ধে আগাগোড়া দাপট বজায় রাখলেন শরথ ও সৃজা। ভারতীয় জুটির জয় এলো ১১-৪, ৯-১১, ১১-৫, ১১-৬ ব্যবধানে। পুরুষদের সিঙ্গলস ফাইনালেও উঠেছেন ৪০ বছরের শরথ কমল। গোল্ড কোস্টে আগের কমনওয়েলথ গেমসে তিনি টিটির সিঙ্গলসে জিতেছিলেন ব্রোঞ্জ। এবার ব্রিটিশ পল ড্রিনখলকে ১১-৮, ১১-৮, ৮-১১, ১১-৭, ১১-৮ ব্যবধানে হারিয়ে তিনি নামবেন ফের সোনা জয়ের লক্ষ্যে। ২০০৬ সালে শেষবার কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন এবারের চতুর্থ বাছাই শরথ। আকুলার এবারই প্রথম কমনওয়েলথ গেমস। রবিবারই পল ড্রিনখল ও লিয়াম পিচফোর্ড জুটির কাছে ফাইনালে হেরে রুপো জিতেছে শরথ কমল ও জি সাথিয়ানের জুটি।
Aug 08, 2022, 12:42 am IST

মহিলাদের ক্রিকেটে রুপো জিতল ভারত। অস্ট্রেলিয়া ফাইনালে হরমনপ্রীতদের হারাল ৯ রানে।
Aug 08, 2022, 12:21 am IST

ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ জিতলেন কিদাম্বি শ্রীকান্ত
Aug 07, 2022, 11:04 pm IST

স্কোয়াশের মিক্সড ডাবলসে ব্রোঞ্জ জয় দীপিকা পাল্লিকল ও সৌরভ ঘোষাল জুটির। এটি বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের ৫০তম পদক।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+