মেয়েদের পর ছেলেদের হাত ধরেও কমনওয়েলথে টেবল টেনিসে সোনা ভারতের
মেয়েদের পর দেশকে গৌরব এনে দিল ছেলেরাও। টেবল টেনিসে ছেলেরাও দলগত ইভেন্টে সোনা জয় করল।
মেয়েদের পর দেশকে গৌরব এনে দিল ছেলেরাও। টেবল টেনিসে ছেলেরাও দলগত ইভেন্টে সোনা জয় করল। নাইজেরিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে সোনা পেল ভারত।

সেমিফাইনালে সিঙ্গাপুরকে দারুণ খেলে হারিয়ে দেয় ভারত। ফলে ফাইনালে ভালো কিছু করবেন কমলরা তা একরকম বোঝাই গিয়েছিল। প্রথম সিঙ্গলসে নাইজেরিয়ার আবিওদুনকে ৪-১১, ১১-৫, ১১-৪, ১১-৯ গেমে হারিয়ে ভারতকে শুরুতেই এগিয়ে দেন শরৎ কমল।
এরপরে দ্বিতীয় সিঙ্গলসে ভারতের গণশেখরণ নাইজেরিয়ার টেরিওলাকে ১০-১২, ১১-৩, ১১-৩, ১১-৪ গেমে হারিয়ে ভারতকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। তারপরই ডাবলসে নেমে জি সতীয়ান ও হরমিত দেশাই জুটি আবিওদুন ও ওমাতায়ো জুটিকে ১১-৮, ১১-৫, ১১-৩ ব্যবধানে নাস্তানাবুদ করে হারান। একইসঙ্গে ভারতের সোনা জেতা নিশ্চিত করেন।
প্রসঙ্গত, টেবল টেনিসে মেয়েরা সিঙ্গাপুরকে ৩-১ ব্যবধানে হারিয়ে মহিলাদের দলগত বিভাগে সোনা জয় করেছেন। তার পরেরদিনই দলগত বিভাগে সোনা জিতে ১২ বছর পর সোনা জেতার স্বাদ পেল টেবল টেনিস দল।












Click it and Unblock the Notifications