কমনওয়েলথ গেমসে লন বলে ঐতিহাসিক পদক নিশ্চিত ভারতের মহিলা ফোরস দলের, ভারোত্তোলনে লড়েও পারলেন না অজয়
কমনওয়েলথ গেমসে এখনও অবধি ভারোত্তোলনেই ৬টি পদক জিতেছে ভারত। তবে সপ্তম পদকটি নিশ্চিত করে ফেলল লন বলে ভারতের মহিলা ফোরস দল। গেমসের ইতিহাসে এই প্রথম কোনও ভারতীয় দল এই ইভেন্টের ফাইনালে উঠল। যদিও যে অজয় সিংয়ের উপর ভারোত্তোলনে পদক আশা করা হচ্ছিল, অল্পের জন্য তাঁর কাছে পদক অধরা থেকে গেল।

(ছবি- সাই মিডিয়া টুইটার)
নিউজিল্যান্ডকে লন বলের সেমিফাইনালে ভারতের মহিলা ফোরস দল হারিয়েছে। এটা অঘটনও বলা চলে। কেন না, লন বলে বিশ্বের প্রথম পাঁচে থাকা এবং ৪০টিরও বেশি পদক জেতা দল নিউজিল্যান্ড। সেই কিউয়িদেরই ১৬-১৩ ব্যবধানে পরাস্ত করে ভারতের প্রমীলা বাহিনী জায়গা করে নিয়েছে ফাইনালে। ভারতীয় দলের হয়ে খেলেন লাভলি চৌবে, পিঙ্কি, নয়নমণি সাইকিয়া ও রূপা রানি। প্রথমদিকে অবশ্য তাঁরা ০-৫ ব্যবধানে পিছিয়ে ছিলেন। কিন্তু স্নায়ুর চাপ সামলে সেখান থেকে ভারত ঘুরে দাঁড়িয়ে স্কোর ৭-৬ করে ফেলে। পরে তা বেড়ে হয় ১০-৭। এরপর আর পয়েন্ট আদায় করে জয় ছিনিয়ে নিতে বেগ পেতে হয়নি ভারতীয় দলকে। ফাইনালে কাল সোনা জেতার লক্ষ্যে ভারত নামবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
#CommonwealthGames2022
— Shiva Shukla (@IShivakant) August 1, 2022
Congratulations Indian #LawnBowls team for Final match 🙏🏻🙏🏻🇮🇳🇮🇳
And best performance by #Ajay_singh in weightlifting 81 kgs
🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳 pic.twitter.com/gc9HYQMGRP
ভারোত্তোলনে পুরুষদের ৮১ কেজি বিভাগে নজর ছিল ভারতের অজয় সিংয়ের দিকে। স্ন্যাচে ১৩৭, ১৪০ ও ১৪৩ কেজি ভার তুলেছিলেন অজয়। তিনি ছিলেন যুগ্ম দ্বিতীয় স্থানে, অস্ট্রেলিয়ার কাইল ব্রুসের সঙ্গে। ইংল্যান্ডের ক্রিস মারে ১৪৪ কেজি তুলে ছিলেন শীর্ষে। কানাডার নিকোলাস ভাশোঁ ১৪০ কেজি সর্বাধিক তোলেন স্ন্যাচে। ক্লিন অ্যান্ড জার্কে অজয় প্রথম ও দ্বিতীয় প্রয়াসে যথাক্রমে ১৭২ ও ১৭৬ কেজি তুলে শীর্ষস্থান কিছুক্ষণের জন্য ধরে রেখেছিলেন। কিন্তু শেষ প্রয়াসে ১৮০ কেজি তুলতে তিনি ব্যর্থ হন। ফলে তিনি স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ৩১৯ কেজি তোলেন। নিকোলাস ভাশোঁ ক্লিন অ্যান্ড জার্কে ১৭৫ ও ১৮০ কেজি তোলার পর ১৮৭ কেজি তুলতে ব্যর্থ হন। কিন্তু অজয়ের চেয়ে ১ কেজি বেশি অর্থাৎ মোট ৩২০ কেজি তুলে তিনি ব্রোঞ্জ জেতেন। ১৮৭ কেজি তুলতে পারলে তিনি সোনা জিততে পারতেন। মোট ৩২৫ কেজি তুলে গেমস রেকর্ড গড়ে সোনা জেতেন ক্রিস মারে। কাইল ব্রুস সবমিলিয়ে ৩২৩ কেজি তুলে রুপো জেতেন। এদিকে, বক্সিংয়ে ফ্লাইওয়েট বিভাগে (৪৮ কেজি-৫১ কেজি) রাউন্ড অব সিক্সটিনে অমিত পাঙ্ঘল নামরি বেরিকে হারিয়ে পদকের লক্ষ্যে এগোচ্ছেন।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications