শীতকালীন অলিম্পিকের জন্য চিকিৎসকদের স্কি-তে পারদর্শী করে তুলেছে চিন

শীতকালীন অলিম্পিকের জন্য চিকিৎসকদের স্কি-তে পারদর্শী করে তুলেছে চিন

সামনেই বেজিং-এ বসতে চলেছে শীতকালীন অলিম্পিকের আসর, তার আগে চিকিৎসকদের বিশেষভাবে পারদর্শী করে তুলছে আয়োজক দেশ চিন। কোনও চিকিৎসা বিজ্ঞানের অধ্যায়নের মধ্যে দিয়ে নয়, বরং তড়িঘড়ি জরুরি প্রয়োজনে যাতে ডাক্তাররা উপস্থিত থাকতে পারে তার জন্য স্কি-এ পারদর্শী করে তোলা হচ্ছে তাঁদের। মূলত কোনও অ্যাথলেটি চোট পেলে বা ইভেন্টের মধ্যেই কোনও প্রতিযোগীর শরীরী সমস্যা দেখা দিলে জুরুরি ভিত্তি ডাক্তারদের পৌঁছনোর জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

শীতকালীন অলিম্পিকের জন্য চিকিৎসকদের স্কি-তে পারদর্শী করে তুলেছে চিন

পিঠে ডাক্তারি সরঞ্জাম ভর্তি ব্যাগ নিয়ে বরফের উপর উজ্জ্বল কমলা বর্ণের উপর সাদা স্ট্রাইপ করা জ্যাকেট পরে প্রশিক্ষণ নিতে দেখা যাচ্ছে তাঁদের। এই প্রশিক্ষণে ফলে ইতিমধ্যে বহু ডাক্তারই বেশ দক্ষ হয়ে উঠেছেন। এই প্রশিক্ষণে অংশ নেওয়া ৪৯ বছর বয়সী বেজিং-এর ঝিচি হাসপাতালের অর্থোপেডিক ডাক্তার লি কুই এএফপিকে বলছিলেন, "এই অনুশীলন মোটেও সহজ নয়। কিছু কিছু সময়ে তাপমাত্রা -২০ বা -৩০ পর্যন্ত নেমে গিয়েছিল।"

মুহূর্তের মধ্যে বা আহত হওয়ার প্রথম চার অথবা পাঁচ মিনিটের মধ্যে কোনও অ্যাথেলিটের কাছে পোঁছনোর প্রয়োজন পড়লে এটাই সব থেকে দ্রুততম উপায় হবে। তিনি জানিয়েছেন, যদি কারোর ক্লসটোফোবিক ইনজুরি হয়ে থাকে তখন প্রথম কয়েক মিনিট প্রাণ বাঁচানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই ট্রেনিং-এ অংশগ্রহণকারী অপর এক ডাক্তার ৩৯ বছর বয়সী ডাক্তার লি কুইজুন বলছিলেন, "আমরা প্রত্যেকেই ডাক্তার, ফলে জরুরি ভিত্তিতে প্রাণ বাঁচানোর বিষয়ে আমরা সকলেই অভ্যস্ত। কিন্তু প্রতিযোগীতামূলক স্কি ট্র্যাকে নেমে এই রকম কঠিন আবহাওয়ার মধ্যে রেসকিউ করা খুব কঠিন।" ৫১ বছর বয়সী চাংপিং ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন হাসপাতালের ডাক্তার লি ডং বলছিলেন, "স্কি-তে পা রাখা এবং সেটা চালানো এই বরফের মধ্যে অত্যন্ত কঠিন। তুমি যদি একবার পড়ে যাও তাহলে বিপদের সম্মুখীন হতে হবে কারণ এই ট্র্যাক মারাত্মক পিচ্ছিল।"

গত চার বছরে ৪০-এর অধিকা ডাক্তারদের এই দল প্রতি বছর চার বা পাঁচ সপ্তাহ ধরে চলা এই অনুশীলনে অংশ নিয়েছেন। নিজেদের ধীরে ধীরে স্কি-তে উপযুক্ত করে তুলেছেন তাঁরা। তাঁদের একাধিক অ্যাডভান্স টেকনিকও শেখানো হয়েছে। কী ভাবে বাঁক ঘুরতে হয় বা বরফের ধার ঘেষে কী ভাবে যেতে হবে সবই শেখানো হয়েছে এই চিকিৎসকদের।

কোভিডের আতঙ্ক এখনও কাটেনি। শীতকালীন অলিম্পিকের জন্য চিনকে বেছে নেওয়া হলেও সুষ্ঠভাবে এই প্রতিযোগীতা নিজেদের দেশে আয়োজন করা বড় চ্যালেঞ্জ জিংপিং-এর দেশের সামনে। তবে, দেশের মুখ উজ্জ্বল করতে কোনও কসুর ছাড়ছে না প্রতিযোগীতার আয়োজকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+