প্রো কবাডিতে জয়পুর-জয়ে শীর্ষে বেঙ্গালুরু, তামিল থালাইভাস-পাটনা পাইরেটস ম্যাচের রুদ্ধশ্বাস পরিসমাপ্তি
প্রো কবাডি লিগে আজ জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে সহজেই হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করল বেঙ্গালুরু বুলস। বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে শেরাটন গ্র্যান্ডে তামিল থালাইভাস ও পাটনা পাইরেটস ম্যাচের রুদ্ধশ্বাস পরিসমাপ্তি ঘটেছে। খেলার ফল ৩০-৩০।

(ছবি- প্রো কবাডি লিগ টুইটার)
অজিঙ্ক পাওয়ারের পাওয়ারফুল পারফরম্যান্সের জেরেই তামিল থালাইভাস পরাজয় এড়াতে পেরেছে। পরিবর্ত খেলোয়াড় হিসেবে নেমে অজিঙ্ক থালাইভাসের হয়ে ১২ পয়েন্ট আদায় করেন। পাইরেটসের মনু গোয়াত ৯ পয়েন্টের বেশি আদায় করতে পারেননি। প্রথমার্ধের খেলা শেষের সামান্য আগে প্রথম অলআউট নিশ্চিত করে পাটনা পাইরেটস, যার ফলে বিরতিতে তারা এগিয়ে ছিল ১৮-১২ ব্যবধানে। কিন্তু পরিবর্ত হিসেবে অজিঙ্ক নামার পর রেইডিংয়ে ঝাঁঝ বাড়ে থালাইভাসের। ৮ মিনিটের মধ্যেই অল আউট নিশ্চিতও করে ফেলে তারা। তুল্যমূল্য লড়াই শেষে কোনও দলই অবশ্য জয় আদায় করতে পারেনি।
Ajinkya Pawar's memorable Super 10 🤩
— ProKabaddi (@ProKabaddi) January 6, 2022
Surjeet Singh's history-making night 💪
Hi-Flyer's breath-taking raids ✈️
Check out some of the best clicks from tonight's #SuperhitPanga and head to our official website 🔗 https://t.co/EWWLNMn2lc to see more of these! 💪#PATvCHE #JPPvBLR pic.twitter.com/Cr6jto6CHm
এদিনের অপর ম্যাচে বেঙ্গালুরু বুলস ৩৮-৩১ ব্যবধানে হারিয়ে দিয়েছে জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে। বেঙ্গালুরুর হয়ে রেইডার পবন শেরাওয়াত ১৮ পয়েন্ট আদায় করেছেন। জয়পুরের হয়ে সর্বাধিক ১৩ পয়েন্ট নিশ্চিত করেন রেইডার অর্জুন দেশওয়াল।
Top of the world and the League Table 🤩
— ProKabaddi (@ProKabaddi) January 6, 2022
Bulls storm through to the top-spot after a 'Hi-Flying' win against the Panthers 💥
Pirates and Thalaivas climb up the ladder after a close tie 🙌#SuperhitPanga pic.twitter.com/WCS5oSSnsn
বেঙ্গালুরু বুলস ৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করল। দাবাং দিল্লি কেসির ৬ ম্যাচে রয়েছে ২৬ পয়েন্ট। ৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাটনা পাইরেটস। সাত ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে তামিল থালাইভাস। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে জয়পুর পিঙ্ক প্যান্থার্স। কাল বেঙ্গল ওয়ারিয়র্স খেলবে হরিয়ানা স্টিলর্সের বিরুদ্ধে। অপর ম্যাচে জয়পুর পিঙ্ক প্যান্থার্স খেলবে পুনেরি পল্টনের বিরুদ্ধে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications