মাত্র ২ পয়েন্টের ব্যবধানে ইউ মুম্বাকে হারাল বেঙ্গল ওয়ারিয়র্স

মাত্র ২ পয়েন্টের ব্যবধানে ইউ মুম্বাকে হারাল বেঙ্গল ওয়ারিয়র্স

বেঙ্গল ওয়ারিয়র্স ও ইউ মুম্বার মধ্যে এক দুর্দান্ত কবাডি ম্যাচের সাক্ষী থাকল পাটনার পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্স। বেঙ্গল মাত্র ২ পয়েন্টে ম্যাচ জিতলেও, মুম্বইকেও পরাজিত বলা যায় না।

মাত্র ২ পয়েন্টের ব্যবধানে ইউ মুম্বাকে হারাল বেঙ্গল ওয়ারিয়র্স

প্রো কবাডি লিগের গুরুত্বপূর্ণ এই ম্যাচের প্রথম থেকেই দুই শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। দুর্দান্ত রেইড, ট্যাকেলের মাধ্যমে একে অপরকে টেক্কা দিতে থাকেন বেঙ্গল ওয়ারিয়র্সের মনিন্দর সিং, বলদেব সিং ও ইউ মুম্বার সুরিন্দর সিং, সন্দীপ নারওয়ালরা। শেষ মুহূর্তে বেশ কয়েকটি দুর্দান্ত মুভের সৌজন্যে ম্যাচ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয় বেঙ্গল। ৩২-৩০ পয়েন্টে ম্যাচের ফয়সলা নির্ধারিত হয়।

হাড্ডাহাড্ডি এই ম্যাচে ১৭ রেইড পয়েন্ট অর্জন করে বেঙ্গল ওয়ারিয়র্স। ১০টি ট্যাকেল ও ৪টি অল আউট পয়েন্টও যায় বেঙ্গলের ঝুলিতে। অন্যদিকে ইউ মুম্বা দখলে রাখে ১৩টি রেইড, ১০টি ট্যাকেল ও ৪টি অল আউট পয়েন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+