Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Asian Games 2023: অ্যাথলেটিক্সে দুরন্ত পারফরম্যান্স, পিটি ঊষার রেকর্ড স্পর্শ বিথ্যা রামরাজের

ভারতীয় অ্যাথলেটিক্সের অন্যতম কিংবদন্তি বল হয় পিটি উষাকে। অলিম্পিক পদক না থাকলেও ভারতীয় অ্যাথলেটিক্সকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। কিন্তু চলতি এশিয়ান গেমসে ৪০ বছর আগের করা উষার রেকর্ড স্পর্শ করলেন আরও এক ভারতীয়। সৌজন্যে বিথ্যা রামরাজ। ভারতীয় এই মহিলা অ্যাথলিট মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে নতুন রেকর্ড গড়েছেন।

সোমবার সকালে মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে বিথ্যা রামরাজ শীর্ষে থেকে হিট শেষ করেছেন এবং ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন। তাঁর ব্যক্তিগত সেরা পারফরম্যান্স তুলে ধরেছেন বিথ্যা। ৫৫.৪২ সেকেন্ডে চারশো মিটার দৌড় সম্পূর্ণ করেন।। ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন তিনি। মেয়েদের ৪০০ মিটার হার্ডলসের ফাইনাল হবে আগামিকাল। হিটে যে পারফরম্যান্স করেছে‌ন তাতে ফাইনালে তাঁকে ঘিরে পদকের প্রত্যাশা বাড়ছে।

বিথ্যা

বিথ্যা রামরাজ শুধু ফাইনালেই জায়গা করে নিলেন না একইসঙ্গে এক নতুন মাইলস্টোনও তৈরি করলেন। তিনি মেয়েদের ৪০০ মিটার হার্ডলস পিটি ঊষার রেকর্ড স্পর্শ করেছেন। ১৯৮৪ সালের অলিম্পিকে পিটি ঊষা যে রেকর্ড গড়েছিলেন। তিনি মহিলাদের ৪০০ মিটার হার্ডলেসে পিটি উষার ৩৯ বছরের জাতীয় রেকর্ডের সমান করলেন। ১৯৮৪ সালে, পিটি ঊষা এই দৌড়টি ৫৫.৪২ সেকেন্ডে সম্পূর্ণ করেছিলেন।

২৪ বছর বয়সি তামিলনাড়ুর এই অ্যাথলিট কয়েক সপ্তাহ আগেই পিটি ঊষার রেকর্ড স্পর্শ করার খুব কাছে পৌঁছে গিয়েছিলেন। মেয়েদের ৪০০ মিটার হার্ডলস শেষ করেন ৫৫.৪৩ সেকেন্ডে। একটুর জন্য কিংবদন্তির রেকর্ড স্পর্শ করা সম্ভব হয়‌নি বিথ্যার। তবে এশিয়াডের মঞ্চে এসেই ঊষার রেকর্ড ছুঁয়ে ফেললেন বিথ্যা।

পিটি

বিথ্যা রামরাজ বোন নিথ্যাও এশিয়ান গেমসে অংশ নিয়েছেন। বিথ্যা ও নিথ্যা ভারতের প্রথম যমজ বোন যারা এশিয়ান গেমসে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তামিলনাড়ুর দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন দুই বোন। কিন্তু প্রতিকূলতাকে হেলায় হারিয়ে এশিয়াডের মঞ্চে উজ্জ্বল পারফরম্যান্স তুলে ধরলেন বিথ্যা। মঙ্গলবার ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে আরও একটা পদকের প্রত্যাশা রয়েছে তাঁর কাছ থেকে।

বিথ্যা

আন্তর্জাতিক ইভেন্টগুলিতে এবার ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে সাফল্য আসছে ভারতীয়দের। গত কয়েক বছরে চিত্রটা একদমই বদলে গিয়েছে। শুধু ইন্ডোর বা দলগত ইভেন্টগুলি থেকেই নয় একইসঙ্গে সাফল্য আসছে অ্যাথলেটিক্সের কঠিন ক্রীড়াগুলি থেকেও। সেই ধারাই দেখা গেল রবিবার এশিয়াডের মঞ্চে। বে‌লাশেষে একের পর এক পদক জিতে নিলেন ভারতীয় অ্যাথলিটরা।

রবিবার অ্যাথলেটিক্সে একের পর এক পদক জেতেন ভারতীয় অ্যাথলিটরা। রবিবার যেখানে শেষ করেছিলেন সোমবার সকালে সেখান থেকেই যেন শুরু করলেন বিথ্যা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+