Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Asian Games 2023: সাঁতারু থেকে তিরন্দাজ, এশিয়াডে তিনটি সোনাজয়ী জ্যোতির জীব‌নের আজানা গল্প

Asian Games 2023: আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় তিরন্দাজদের নিয়ে বরাবরাই প্রত্যাশা থাকে বেশি। কিন্তু বিগত কয়েকটি বড় প্রতিযোগিতার আসরে নিজেদের সেভাবে মেলে ধরতে পারে‌ননি ভারতীয় আর্চাররা। কিন্তু চলতি এশিয়ান গেমসে যাবতীয় আক্ষেপ পূরণ করেছেন ভারতীয় পুরুষ এবং মহিলা তিরন্দাজরা। তবে এবারে তিরন্দাজি দলে সব থেকে উজ্জ্বল প্রতি‌নিধির নাম জ্যোতি সুরেখা। তিনটি সোনার পদক জিতেছেন জ্যোতি।

চলতি এশিয়ান গেমসে কমপাউন্ড তিরন্দাজিতে মহিলাদের দলগত বিভাগ ও মিক্সড কমপাউন্ডে আগেই সোনা জিতেছিলেন জ্যোতি। শনিবার ব্যক্তিগত বিভাগেও সোনা জিতে নিলেন তিনি। চাওয়ান সোর বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সোনা এল তাঁর ঝুলিতে।দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষকে ১৪৯-১৮৫ স্কোরলাইনে হারালেন জ্যোতি। এটি চলতি এশিয়ান গেমসে তাঁর তৃতীয় স্বর্ণপদক।

Asian Games 2023: তিরন্দাজ

কিন্তু শুনলে অবাক হবে অন্ধ্রপ্রদেশের এই ক‌ন্যা সাঁতারু থেকে তিরন্দাজ হয়েছেন। এশিয়াডে তিনটি সোনার বিজয়িনী জ্যোতি সাঁতারেও কম যান না। সেখা‌নেও রয়েছে তাঁর একটি রেকর্ড। মাত্র তিন বছর বয়সেই জলে নেমে পড়েন জ্যোতি। কৃষ্ণা নদী ৩ ঘণ্টা ২০ মিনিট ছয় সেকেন্ডে পার করে জ্যোতি। কিন্তু ২০০৭ সালে মেয়েকে সাঁতারের জল থেকে তুলে হাতে দেন তির-ধনুক। সেই শুরু বাকিটা ইতিহাস।

জ্যোতির কথায়, 'আমি তিরন্দাজির খুব বেশি কিছু জানি না, কারণ ছোটবেলা থেকে এই খেলাটার সঙ্গে আমি জড়িয়ে নেই। তবে একটা বিষয়ের সঙ্গে দীর্ঘ কয়েক বছর জড়িয়ে থাকলে তার প্রতি একটা ভালোবাসা জন্মায়। তিরন্দাজির ক্ষেত্রেও আমার তাই হয়েছে।'

Asian Games 2023: তিরন্দাজ

এবারের এশিয়াডে তিনটি সোনা জিতেছেন জ্যোতি। তিনি মিক্সড ইভেন্টেও সোনা জিতেছেন। সেই সঙ্গে মহিলাদের দলগত ইভেন্টেও সোনা জিতেছেন। এবার তিনি মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন। সেদিক থেকে দেখতে গেলে এই নিয়ে তাঁর ঝুলিতে এবার তিনটি পদক এলো। তাঁর এই সাফল্যে গোটা দেশ খুশি। কারণ দেশের অন্যতম সেরা তিরন্দাজ তিনি।

দোলা বন্দ্যোপাধ্যায়, দীপিকা কুমারীর পর ভারতীয় তিরন্দাজির অন্যতম মুখ এখন জ্যোতি। তাঁর আলোয় উদ্ভাসিত ভারতীয় আর্চারি।এবার প্যারিস অলিম্পিকে তাঁর থেকে সোনার পদকের আশায় দেশবাসী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+