Asian Games 2023: ট্রায়াল ছাড়াই এশিয়াডে বজরংরা, বিতর্কের মুখে সাফাই দিল আইওএ
ভারতীয় কুস্তিতে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের অনৈতিক কাজকর্মের প্রতিবাদে সরব হয়েছিলেন যে কুস্তিগীররা, এবার তাঁদেরকেই বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ উঠল। বজরং পুনিয়া এবং ভিনেশ ফোগাতকে এশিয়ান গেমসে ট্রায়াল ছাড়াই অন্তর্ভুক্ত করা হয়েছে। যা নিয়ে সরগরম ভারতীয় কুস্তি।
আসন্ন এশিয়ান গেমসের জন্য এই দুই কুস্তিগীরকে বিনা ট্রায়ালেই জায়গা দেওয়া হয়েছে ভারতীয় দলে। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে । ২২ ও ২৩ জুলাই দিল্লিতে এশিয়ান গেমসের জন্য কুস্তির ট্রায়াল হওয়ার কথা। কিন্তু তার আগেই এশিয়াডের দলে সুযোগ পেয়ে গিয়েছেন দুই প্রতিবাদী কুস্তিগীর। আন্দোলন থেকে সরাসরি এশিয়াডে এন্ট্রি? বিতর্ক তুঙ্গে।

মঙ্গলবারেই এশিয়ান গেমসের ভারতীয় কুস্তি দলে জায়গা করে নিয়েছেন দুই প্রতিবাদী কুস্তিগির বজরং পুনিয়া ও ভিনেশ ফোগাত। ভারতীয় কুস্তি ফেডারেশনের বিশেষ অ্যাডহক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। ভিনেশ ফোগাত এবং বজরংকে এই দলে প্রবেশের জন্য কোন ট্রায়ালে অংশ নিতে হয়নি। তাঁরা সরাসরি সুযোগ পেয়েছেন।
অ্যাডহক কমিটি একটি বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় কুস্তি সংস্থার নিয়ম মেনে এশিয়ান গেমসে পুরুষদের ৬৫ কেজি ও মহিলাদের ৫৩ কেজি বিভাগে দুই কুস্তিগীরকে নির্বাচন করা হয়েছে। কিন্তু এই বিভাগে ট্রায়াল হবে। সেখানে যাঁরা জিতবেন তাঁরা স্ট্যান্ড বাই হিসাবে থাকবেন।

অ্যাড হক কমিটির এই সিদ্ধান্তে ক্ষুব্ধ। দেশের অন্য কুস্তিগীররা। দুই আন্দোলনকারীকে বাড়তি সুযোগ করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কুস্তিগীর অন্তিম পাঙ্ঘাল।
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে অন্তিম বলেন, 'গত এক বছর ধরে অনুশীলন না করার পরেও এশিয়ান গেমসে সুযোগ পেয়েছে ভিনেশ। আমি ২০২২ সালের জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছি। তার পরেও আমাকে সুযোগ দেওয়া হয়নি। এর থেকেই বোঝা যাচ্ছে কমিটি কী চাইছে? ভারতের কুস্তি নিয়ে এই কমিটি কতটা ভাবছে?'

বিতর্কের মুখে পড়ে সাফাই দিয়েছে আইওএ। ভারতীয় অলিম্পিক সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, 'ব্যক্তিগত ইভেন্টের ক্ষেত্রে নির্বাচনের মাপকাঠি আলাদা। সেখানে ধারাবাহিকভাবে সর্বোচ্চ পর্যায়ে ভালো পারফরম্যান্স করা অ্যাথলিটদের প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্ত দলগত ইভেন্টের ক্ষেত্রে ট্রায়ালকেই অগ্রাধিকার দেওয়া হবে। এশিয়ান গেমসের জন্য যাত্রার আগে কুস্তিগীরদের চূড়ান্ত নির্বাচন করা হবে।'
একইসঙ্গে বলা হয়েছে নির্বাচনের বিষয়টি অত্যন্ত সচ্ছতার সঙ্গেই করা হয়েছে এবং তা হয়েছে আন্তর্জাতিক ফেডারেশনের নিয়ম মেনেই। এর মধ্যে কোনও নিয়ম লঙ্ঘন করা হয়নি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications