ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ফের সাফল্য! পুরুষদের ৪ X ৪০০ মিটারে রুপো জয় ভারতের
মহিলাদের ৪ X ৪০০ মিটারে সোনা জয়ের পর পুরুষরা জিতে নিলেন রুপো।
ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পরপর সাফল্য ভারতের। মহিলাদের ৪ X ৪০০ মিটারে সোনা জয়ের পর পুরুষরা জিতে নিলেন রুপো। ভারতের হয়ে মহম্মদ কুনহু, ধারু আয়াস্বামী, মুহম্মদ আনাস ও আরোকিয়া রাজীব দেশকে পদক এনে দিলেন।

এই রেসে অনবদ্য শুরু করে ভারতকে অ্যাডভান্টেজ এনে দেন আনাস। পরে লিড ধরে রাখেন কুনহু ও আয়াস্বামী। শেষে আরোকিয়া রুপোয় শেষ করেন।
এই ইভেন্টে সবচেয়ে উপরে শেষ করেছে কাতার। তাদের সময় লেগেছে ৩.০০.৫৬ মিনিট। আর ভারতের সময় লেগেছে ৩.০১.৮৫ মিনিট। তৃতীয় স্থানে শেষ করেছে জাপান ৩.০১.৯৪ মিনিট সময়ে।
সবমিলিয়ে ভারতের পদক সংখ্যা পৌঁছল ৫৮তে। তার মধ্যে ১৩টি সোনা, ২০টি রুপো ও ২৫টি ব্রোঞ্জ রয়েছে। সবার উপরে রয়েছে চিন। তাদের প্রাপ্ত পদকের সংখ্যা ২৩৯ট। তার মধ্যে সোনা ১১১টি, রুপো ৭৫টি ও ব্রোঞ্জ ৫৩টি।












Click it and Unblock the Notifications