রবিবাসরীয় মহারণ! এশিয়া জয়ের লক্ষ্যে নামছে ভারত-পাকিস্তান, কখন কোথায় দেখবেন জমজমাট লড়াই
ভারত বনাম পাকিস্তান এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি ফাইনালের প্রিভিউ। এছাড়া, জেনে নিন কখন এবং কোথায় ম্যাচ দেখা যাবে।
শনিবার (২৭ অক্টোবর) এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফির সেমিফাইনালে ভারতের হকি দল হারিয়ে দিল জাপানকে। তবে সেমিফাইনালে, রাউন্ড রবিন পর্বের (৯-০) মতো সহজে জয় আসেনি। প্রাণশক্তিতে ভরপুর জাপানের বিরুদ্ধে ভারত জিতেছে ৩-২ গোলে।
তবে এরপরও শ্বাস নেওয়ার অবকাশ নেই। কারণ রবিবারই (২৮ অক্টোবর) ফাইনালে তাদের মোকাবিলা করতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে।

দুই দলের সাম্প্রতিক সাক্ষাত
রাউন্ড রবিন পর্বে অবশ্য পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছিল ভারত। তবে রাউন্ড রবিন আর নকআউট পর্ব যে এক নয় তা বুঝিয়ে দিয়ে গিয়েছে শনিবার রাতের জাপান ম্য়াচ। এর আগে দুই দল মুখোমুখি হয়েছিল এশিয়ান গেমসের ব্রোঞ্জ জয়ের ম্যাচে। সেখানেও ভারত ২-১ গোলে পাকিস্তানকে পরাজিত করেছিল। চলটি টুর্নামেন্টেও একেবারে আগুনে ফর্মে আছে মনপ্রীত সিংরা। চিপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে আরও একবার তাদের সাম্প্রতিক ভাল ফর্মের পরিচয় দিতে চান তাঁরা।

সেমিফাইনালে পাকিস্তান
সেমিফাইনালে পাকিস্তানেরও জয় অবশ্য সহজে আসেনি। নিয়মিত সময়ে জিততে পারেনি তারা। মালয়েসিয়ার বিরুদ্ধে তাদের জমজমাট সেমিফাইনাল মোকাবিলা নিয়মিত সময়ে শেষ হয় ৪-৪ ফলে। এরপর শুটআউটে পাকিস্তান ৩-১'এ জেতে। ক্লোজ ম্য়াচ জিতে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটতে থাকা পাকিস্তানিরা কিন্তু ফাইনালে রাউন্ড রিন লিগের ম্যাচের বদলা নিতে চাইবে।

সেমিফাইনালে ভারত
ভারতীয় দল এখনও এই প্রতিযোগিতায় অপরাজিত। সেমিফাইনালে জাপানের বিরুদ্ধে একেবারে প্রথম থেকেই দারুণভাবে শুরু করেছিল। গুরজন্ত সিং (১৯'), চিংলেনসানা (৪৪') ও দিলপ্রীত সিং (৫৫') গোল করেন ভারতের হয়ে। গোটা ম্য়াচে প্রাধান্য রাখলেও ভারত কিন্তু গোলে শট নেওয়ার ক্ষেত্রে ভারতের দুর্বলতা প্রকাশ পেয়েছে। ম্যাচের দ্বিতীয় মিনিটেই পেনাল্টি পেলেও তা থেকে গোল করতে পারেননি ভারতীয় খেলোয়াড়রা।

কোথায় কখন দেখা যাবে ভারত-পাক মহারণ
ভারতীয় সময় ১২.৪০ মিনিটে শুরু হবে ভারত-পাক ফাইনাল।
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলে।
এছাড়া লাইভ স্ট্রিমিং হবে হটস্টার-এ।












Click it and Unblock the Notifications