বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেল অশ্বিনী পোনাপ্পা-এন সিক্কি রেড্ডি জুটি

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেল অশ্বিনী পোনাপ্পা-এন সিক্কি রেড্ডি জুটি

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন ভারতীয় মহিলা জুটি অশ্বিনী পোনাপ্পা এবং এন সিক্কি রেড্ডি। মহিলাদের ডবলসে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চিনের চিন কুইং চিন এবং জিয়া ই ফান-এর বিরুদ্ধে বুধবার স্ট্রেট গেমে পরাজিত হয় ভারতীয় জুটি। অশ্বিনী-সিক্কি জুটির বিপক্ষে খেলার ফল ১৫-২১ এবং ১০-২১।

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেল অশ্বিনী পোনাপ্পা-এন সিক্কি রেড্ডি জুটি

ম্যাচের শুরু থেকেই ছন্দে পাওয়া যায়নি ভারতীয় জুটিকে। চিনের প্রতিযোগীদের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলা তো দূরের কথা ঠিক মতো ডিফেন্সও করতে পারছিল না মহিলা জুটি। শুধু অশ্বিনী পোনাপ্পা এবং এন সিক্কি রেড্ডির জুটিই নয়, মহিলাদের ডবলসের অপর ম্যাচে কোর্ট ৩-এ পূজা সন্তোষ এবং সঞ্জনা ডান্ডু হারের মুখ দেখেন। এই জুটি পরাজিত হয় দক্ষিণ কোরিয়ার লি সো-হি এবং শিন সিয়ুং চান জুটির বিপক্ষে। গত ম্যাচের মতোই এই ম্যাচেও স্ট্রেট গেমে পরাজিত হয় ভারতীয় জুটি। তাঁদের পক্ষে খেলার ফল ১৫-২১, ৭-২১।

বুধবারই বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে কোর্টে নামবেন কিদাম্বী শ্রীকান্ত, এম আর অর্জুন, ধ্রুভ কপিলা, ট্রেসা জলি, গায়েত্রী গোপীচাঁদ, প্রণয় এইচ এস, লক্ষ্য সেনের মতো তারকারা। মঙ্গলবার বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মহিলাদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে সাইনা নেহওয়ল পরাজিত করেন হংকং-এর প্রতিযোগী চিয়ুং নাং ই-কে স্ট্রেট গেমে। লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জী জয়ী মহিলা সাটলার জেতেন ২১-১৯ এবং ২১-৯ ব্যবধানে।

মিক্সড ডবলসে ভারতীয় জুটি ভেঙ্কট গৌরব প্রসাদ এবং জুহি দেওয়াংঙ্গান পরাজিত হয় ব্রিটিশ জুটি গ্রেগরি মেয়ার্স এবং জিনি মোরের বিরুদ্ধে। প্রথম রাউন্ডে ১০-২১, ২১-২৩ ব্যবধানে হেরে প্রতিযোগীতা থেকে ছিটকে যায়। অশ্বিনি ভাট এবং শিখা গৌতম তাঁদের ইতালীয় প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সহজ জয় পায়। তারা জেতে ২১-৮, ২১-১৪ ব্যবধানে। পুরুষদের ডবলসে কে পি গর্গ এবং ভি ভি জি প্রাঞ্জল ফরাসি জুটি এফ ডেলরুই এবং ডাব্লিউ ভিলেজারের বিরুদ্ধে পরাজিত হয় ১৪-২১, ১৮০২১ ব্যবধানে। মিক্সড ডবলসে ঈশান ভটনাগর এবং তনিশা ক্রাস্তো থাই জুটি সুপাক জোমকো এবং সুপিসারা পাইওসামপ্রানের বিরুদ্ধে পরাজিত হয় ১৪-২১, ১৭-২১ ব্যবধানে। ২২ অগস্ট থেকে জাপানে শুরু হয়েছে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ এবং এটি চলবে ২৮ অগস্ট পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+