বিশ্বের প্রাক্তন একনম্বর তীরন্দাজ, এবার তাঁরই হৃদয়ে বিদ্ধ হল প্রণয়-বাণে
ভারতীয় তীরন্দাজ দীপিকা কুমারী ও অতনু দাস এনগেজমেন্ট রিং বিনিময় করলেন।
তিনি বিশ্বের প্রাক্তন এক নম্বর মহিলা তীরন্দাজ। আর এবার তাঁরই হৃদয় বিদ্ধ হল প্রণয়ের বাণে। তীরটি ছুঁড়লেন যিনি তিনিও ভারতের একজন নামজাদা তীরন্দাজ, কলকাতার ছেলে অতনু দাস। রাঁচিতে সোমবার দুজনে আঙটি বদল করে এনগেজমেন্টটা সেড়ে ফেললেন। তবে বিয়ে হবে আগামী বছরের শেষের দিকে।

এনগেজমেন্টের অনুষ্ঠানে দীপিকাকে দেখা গেল ঘিয়ে-সবুজ লেহেঙ্গা-চোলিতে। প্রথা মেনে ২৪ বছরের দীপিকা ২৬-এর অতনুকে নিয়ে তাঁর রতু-চাট্টির বাড়িতে বিশেষ পুজায় অংশ নেন। তারপর হয় আঙটি বদল। এই অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা।
আঙটি বদল সেড়ে সংবাদমাধ্যমকে ভারতের এই দুই প্রথম সারির তীরন্দাজ জানান, ২০১৯ সালে তাঁরা দুজনেই একের পর এক টুর্নামেন্টে ব্যস্ত থাকবেন। তার উপর অলিম্পিকও রয়েছে। কাজেই আগামী বছরের নভেম্বরের আগে বিয়ের কোনও সম্ভাবনা নেই তাদের।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="et" dir="ltr">Ace archer Deepika Kumari gets engaged with Atanu Das. <a href="https://t.co/lii5w6LUhC">pic.twitter.com/lii5w6LUhC</a></p>— Newsd (@GetNewsd) <a href="https://twitter.com/GetNewsd/status/1072068837305147392?ref_src=twsrc%5Etfw">December 10, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>কমনওয়েলথ গেমসে সোনাজয়ী দীপিকা একসময় বিশ্বের একনম্বর মহিলা তীরন্দাজ হলেও এখন তিনি ক্রমতালিকায় নেমে গিয়েছেন ৫ নম্বরে। এশিয়াডও তাঁর ভাল যায়নি। সেই সময় ভেঙে পড়া দীপিকাকে অতনুর স্বান্তনা দেওয়ার একটি ছবি ভাইরাল হয়েছিল।তীরন্দাজি বিশ্বকাপ থেকে ৩টি রুপো ও ১টি ব্রোঞ্জ জিতলেও এখনও অলিম্পিকে কিছু করে দেখাতে পারেননি তিনি।

অতনু বর্তমানে বিশ্বক্রমতালিকায় ১৭ নম্বে রয়েছেন। তবে তিনি ভারতের পুরুষ তীরন্দাজদের রিকার্ভ দলের নিয়মিত সদস্য। তবে ইন্দোনেশিয়ার এশিয়ান গেমস থেকে তাঁকেও খালি হাতে ফিরতে হয়েছিল। জীবমনের এই নতুন বাঁক দুজনেরই পদক ভাগ্য বদলে দেয় কিনা, সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications