করোনা ভাইরাস ঠেকাতে টোকিও গেমস ভিলেজে 'অ্যান্টি-ইন্টেমেসি' শয্যা, প্রতিক্রিয়া আইওসি-র
করোনা ঠেকাতে টোকিও গেমস ভিলেজে 'অ্যান্টি সেক্স' শয্যার ব্যবস্থা, ছবি ভাইরাল
অলিম্পিক চলাকালীন করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গেমস ভিলেজে আয়োজকদের বিশেষ ব্যবস্থা দেখে তো অ্যাথলিটরা হতবাক। প্রতিযোগীদের মধ্যে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে, তা নিশ্চিত করতে 'অ্যান্টি সেক্স' শয্যার ব্যবস্থা করা হয়েছে। যার অর্থ গেমস চলাকালীন একে অপরের ঘনিষ্ঠ হতে পারবেন না অ্যাথলিটরা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই এই ইস্যুতে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি।

অলিম্পিকে অংশ নিতে আসা আমেরিকার এক অ্যাথলিট এ সংক্রান্ত এক ছবি পোস্ট করেছেন। যেখানে ঘরের বিভিন্ন প্রান্তে ব্যবধান রেখে অ্যাথলিটদের জন্য শয্যা বসানো হয়েছে। করোনা ভাইরাসের আবহে সামাজিক দূরত্ব বজায় রাখার উদ্দেশেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। টোকিও ২০২০ লেখা বেডিংয়ে মোড়া কার্ডবোর্ড দিয়ে তৈরি ওই শয্যাগুলি এতটাি পলকা যে, তাতে একজনের বেশি অ্যাথলিট শুলে ভেঙে যাবে। অতিমারীর আবহে অ্যাথলিটরা যাতে একে অপরের ঘনিষ্ঠ না হয়, তাই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। যা দেখে কিছুটা তাজ্জবই হয়েছেন অ্যাথলিটরা। আবার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে।
যদিও ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির তরফে উক্ত দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। সাফ জানিয়েছে দেওয়া হয়েছে যে ওই বেড এতটাও অপোক্ত নয় যে দুই জন একসঙ্গে শুলে ভেঙে যাবে। তবে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অ্যাথলিটদের কিছুটা সাবধানে চলার পরামর্শও দিয়ছে আইওসি।
Beds to be installed in Tokyo Olympic Village will be made of cardboard, this is aimed at avoiding intimacy among athletes
— Paul Chelimo🇺🇸🥈🥉 (@Paulchelimo) July 17, 2021
Beds will be able to withstand the weight of a single person to avoid situations beyond sports.
I see no problem for distance runners,even 4 of us can do😂 pic.twitter.com/J45wlxgtSo
এতকিছুর পরও গেমসে ভিলেজে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পারেনি টোকিও অলিম্পিকের আয়োজক কমিটি। গেমস ভিলেজে দুই সহ প্রতিযোগিতায় অংশ নিতে আসা মোট তিন জন অ্যাথলিটের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় রবিবার সকালে। একই দিনে দক্ষিণ আফ্রিকার অলিম্পিক ফুটবল দলের তিন সদস্য এবং রাগবি দলের কোচের কোভিড ১৯ রিপোর্টও পজিটিভ আসে। তাতেই শঙ্কিত হয়েছে বিশ্ব।
বহু প্রতিবাদ-বিক্ষোভের মধ্যে এবার টোকিওয় অলিম্পিকের আসর বসতে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অতিমারীর প্রভাব এড়াতে টোকিও সহ গেমস ভিলেজের অন্যান্য শহরে জরুরি অবস্থা জারি করেছে জাপান সরকার। তা সত্ত্বেও করোনার সংক্রমণ কীভাবে বাড়ছে, সে প্রশ্ন উঠছে।












Click it and Unblock the Notifications