কমনওয়েলথ গেমসে বক্সিং-এ আরও এক সোনা ভারতে, সোনা এসেছে শ্যুটিং ও কুস্তিতেও
কমনওয়েলথ গেমসের দশম দিনে ভারতের স্বপ্নের সোনা জয় অব্যাহত। এদিন বক্সিং-এ পুরুষদের ৭৫ কেজি বিভাগেও সোনা জেতে ভারত। বিকাশ কৃষণ যাদব এই সোনা দেশের জন্য নিয়ে আসেন।
কমনওয়েলথ গেমসের দশম দিনে ভারতের স্বপ্নের সোনা জয় অব্যাহত। এদিন বক্সিং-এ পুরুষদের ৭৫ কেজি বিভাগেও সোনা জেতে ভারত। বিকাশ কৃষণ যাদব এই সোনা দেশের জন্য নিয়ে আসেন।
প্রতিযোগিতায় বিকাশ কৃষণ যাদব ভারতের তৃতীয় বক্সার যিনি সোনা জিতলেন। তিনি ক্যামেরুনের উইলফ্রিড দিয়েউদোন্নে কে ৫-০ ফলে হারিয়ে দেন। বিকাশ প্রথম ভারতীয় বক্সার যিনি কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসে বক্সিং-এর একই বিভাগে সোনা জিতলেন। ২৪ বছরের বিকাশ হরিয়ানার হিসার জেলার সিংঘাওয়া খাস গ্রাম থেকে আজ আন্তর্জাতিক ক্রীড়া আঙিনায় উঠে এসেছেন। এর আগে ২০১০ সালে এশিয়ান গেমসে পুরুষদের লাইটওয়েট বিভাগে ৬০ কেজি বিভাগে সোনা জিতেছিলেন বিকাশ। ২০১১ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ওয়েলটার ওয়েটে (৬৯ কেজি) বিভাগেও ব্রোঞ্জ জিতেছিলেন। ২০১৪ সালে এশিয়ান গেমসেও ব্রোঞ্জ পদক জিতেছিলেন।
বিকাশ ছাড়াও গৌরব সোলাঙ্কি এদিন বক্সিং-এ সোনা জেতেন। ৫২ কেজি বিভাগে এই সোনা জেতেন গৌরব। তাঁর আগ্রাসী মনোভাবে প্রতিপক্ষ রীতিমতো দিশেহারা হয়ে যায়। নর্দান আয়ারল্যান্ডের ব্রেন্ডেন ইরভিন-কে ৪-১ ফলে হারান তিনি।
Indian Boxers continue to rule the boxing ring at #CWG2018.
Put your hands together for Gaurav Solanki for winning🥇 in 52 kg men's boxing. He was phenomenal in the ring. #GC2018Boxing #IndiaAtCWG #SAI pic.twitter.com/Wqu7cZrQwF
— SAIMedia (@Media_SAI) April 14, 2018
কুস্তিতে এদিন বেশকিছু পদক আসে ভারতের ঝুলিতে। তারমধ্যে পুরুষদের ফ্রিস্টাইলে ১২৫ কিলোগ্রামে সোনা জেতেন সুমিত মালিক। অন্যদিকে, মহিলাদের ৫০ কেজি কুস্তিতে সোনা জেতেন ভীনেশ ফোগাট। পুরুষদের ৮৬ কেজি বিভাগে সোমবীর ব্রোঞ্জ পদক জয় করতে সমর্থ হন। সাক্ষী মালিক মহিলাদের ৬২ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে এদিন ভারতের জন্য রূপোর পদক জেতেন।
Congratulations Somveer for winning bronze in men’s freestyle #wrestling in 86kg category. Very well fought! There is lot more to achieve and you are capable of it. Keep it up!!
#IndiaAtCWG #CWG2018 #GC2018Wrestling #SAI🇮🇳🤼♂ pic.twitter.com/cchXJyklVa
— SAIMedia (@Media_SAI) April 14, 2018
স্কোয়াশের মিক্সড ডাবলসের ফাইনালে ভারতের দীপিকা পাল্লিকাল ও সৌরভ ঘোষাল রূপো জয় করেন।
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী
Click it and Unblock the Notifications