Achinta Sheuli: রাতে মহিলা হস্টেলে ঢুকতে গিয়ে জাতীয় শিবির থেকে বহিষ্কৃত অচিন্ত্য শিউলি, শেষ অলিম্পিকের স্বপ্ন

Achinta Sheuli: প্যারিস অলিম্পিক্সের প্রস্তুতি শিবির থেকে বহিষ্কৃত হাওড়ার ছেলে অচিন্ত্য শিউলি। কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ভারোত্তোলকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

পাতিয়ালার এনআইএসে মহিলা হস্টেলে রাতে ঢোকার চেষ্টা করে হাতেনাতে ধরা পড়েন অচিন্ত্য়। এরপরই শৃঙ্খলাভঙ্গের কারণে অচিন্ত্যকে শিবির ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

Achinta Sheuli

এর ফলে প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনের পথ বন্ধ হয়ে গেল অচিন্ত্য শিউলির জন্য। ঘটনা বৃহস্পতিবার রাতের। ২২ বছরের ভারোত্তোলক অচিন্ত্য প্রতিনিধিত্ব করে থাকেন ৭৩ কেজি বিভাগে। তিনি যখন মহিলা হস্টেলে রাতে ঢোকার চেষ্টা করছিলেন, তখন বাধা দেন নিরাপত্তারক্ষীরা।

নিরাপত্তারক্ষীরা গোটা ঘটনার ভিডিও তুলে রাখেন। ভারতীয় ভারোত্তোলন ফেডারেশনের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেন, এই ধরনের বিশৃঙ্খলা একেবারেই বরদাস্ত করা হয় না। সাই ও এনআইএস পাতিয়ালার এগজিকিউটিভ ডিরেক্টর বিনীত কুমারের কাছে অভিযোগ জমা পড়তেই অচিন্ত্যকে শিবির ছেড়ে বেরিয়ে যেতে বলা হয়।

যেহেতু অচিন্ত্যর কার্যকলাপের ভিডিও তোলা ছিল, ফলে তাকেই মান্যতা দেওয়া হয়েছে। সে কারণে আলাদা করে আর তদন্ত কমিটি গঠন করেনি সাই। জানা গিয়েছে, ওই ভিডিও সাই ও বিনীত কুমারের পাশাপাশি পাঠানো হয়েছিল ইন্ডিয়ান ওয়েটলিফটিং ফেডারেশনেও।

২০২২ সালের বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন অচিন্ত্য। গেমস রেকর্ড গড়েছিলেন। কিন্তু বাংলার মান ডুবিয়ে নিন্দনীয় ঘটনা ঘটানোর জেরে গতকালই তাঁকে জাতীয় শিবির ছাড়তে হয়েছে। এনআইএস পাতিয়ালায় পুরুষ ও মহিলা অ্যাথলিটদের আলাদা হস্টেল রয়েছে। মহিলা বক্সার, অ্যাথলিট ও কুস্তিগীররা সেখানে রয়েছেন।

এর আগে, শৃঙ্খলাভঙ্গের কারণেই ভারতীয় ভারোত্তোলক ফেডারেশন থেকে বহিষ্কৃত হয়েছিলেন কমনওয়েলথ ও যুব অলিম্পিক চ্যাম্পিয়ন জেরেমি লালরিননুঙ্গা। চলতি মাসেই তাইল্যান্ডের ফুকেতে আইডব্লিউএফ বিশ্বকাপ রয়েছে। যা অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের ইভেন্ট। তাতে নামা হলো না অচিন্ত্যর।

অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য বাধ্যতামূলক ছিল এই ইভেন্টটি। অচিন্ত্য শিউলি বর্তমানে অলিম্পিক কোয়ালিফিকেশনের নিরিখে ২৭ নম্বর স্থানে রয়েছেন। কন্টিনেন্টাল কোটার মাধ্যমে অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের ভালোই সম্ভাবনা ছিল। কিন্তু কৃতকর্মের কারণেই অলিম্পিক্সে নামার স্বপ্নপূরণ হলো না।

চোট সারিয়ে ছন্দে ফিরছিলেন শিউলি। সেই সময় এই ঘটনায় অবাক ভারোত্তোলন সংস্থার কর্তারা। ৪৯ কেজি বিভাগে মীরাবাই চানু ও কমনওয়েলথ গেমসে রুপোজয়ী বিন্দিয়ারানি দেবী অলিম্পিকের যোগ্যতা অর্জনের দৌড়ে রয়েছেন। তাঁরা তাইল্যান্ডেও যাচ্ছেন। গত বছর চোট পাওয়ার পর ফের প্রতিযোগিতায় নামছেন চানু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+