পিভি সিন্ধুকে বিয়ে করতে চান ৭০ বছরের বৃদ্ধ! অসম্মতিতে অপহরণ!
প্রথম ভারতীয় হিসেবে ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু এখন দেশের রোল মডেল। রাতারাতি যুব সমাজের কাছে হার্টথ্রবও হয়ে উঠেছেন ২৪ বছরের হায়দরাবাদি শাটলার।
প্রথম ভারতীয় হিসেবে ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু এখন দেশের রোল মডেল। রাতারাতি যুব সমাজের কাছে হার্টথ্রবও হয়ে উঠেছেন ২৪ বছরের হায়দরাবাদি শাটলার। তা বলে তাঁর বিয়ের প্রস্তাব যে এমন কোনও ব্যক্তির কাছ থেকে এভাবে আসবে, তা হয়তো স্বপ্নেও ভাবেননি পিভি সিন্ধু।

ঝক্কি কী কম! তামিলনাড়ুর রামানাথাপুরম জেলার বাসিন্দা সত্তর বছরের মালাইস্বামী ভারতীয় শাটলার পিভি সিন্ধুকে বিয়ে করতে চেয়েছেন যে! জানিয়েছেন, হায়দরাবাদি চ্যাম্পিয়নকে আইনত স্ত্রী বানাতে চান তিনি। এ ব্যাপারে জেলা কালেক্টরের কাছে আবেদন জমা দিয়েছেন তিনি। নিজেকে ১৬ বছরের কিশোর (২০০৪ সালের ৪ এপ্রিল জন্ম) পরিচয় দিয়ে সিন্ধুকে গৃহিনী বানাতে চেয়েছেন সত্তর বছরের মালাইস্বামী। বিয়ের তোরজোর শুরু না হলে ভারতীয় শাটলারকে অপহরণ করার হুমকিও দিয়েছেন তিনি।
মালাইস্বামীর কাণ্ডে হাসি চেপে রাখতে পারেননি ওই জেলা কালেক্টর। খবর জানাজানি হয়েই ওই বৃদ্ধকে একবার চোখের দেখা দেখতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন গ্রামের মানুষ। তাতে এতটুকু লজ্জিত হতে দেখা যায়নি মালাইস্বামীকে। বরং জানিয়েছেন, সিন্ধুর খেলায় মুগ্ধ হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ওই বৃ্দ্ধ মানসিক বিকারগ্রস্ত বলে দাবি তাঁর প্রতিবেশীদের।












Click it and Unblock the Notifications