Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা কোথায় খরচ করছে রাজ্য সরকার? দেবকে কটাক্ষ করলেন হিরণ

বন্যায় ডুবেছে ঘাটাল। এলাকার তৃণমূল সাংসদ দেব এলাকা পরিদর্শনে যাচ্ছেন। রবিবারও ত্রাণ নিয়ে ঘাটালে গিয়েছিলেন দেব৷ বন্যার পর থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গে কথা উঠছে৷ এবার সেই ইস্যুতে খোঁচা দিলেন হিরণ।

এবারের লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন হিরণ। দেবের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। ব্যক্তিগত আক্রমণও চলেছে। এবার বন্যা পরিস্থিতিতে ফের আসরে নামলেন বিজেপির হিরণ চট্টোপাধ্যায়।

Hiran Chatterjee

তৃতীয় বার ঘাটালের নির্বাচিত সাংসদ দেব৷ এখনও ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের বিষয়ে তেমন কোনও অগ্রগতি হয়নি। বন্যার পরিস্থিতি অত্যন্ত খারাপ৷ বিভিন্ন মহলে আবার ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গে চর্চা হচ্ছে৷ রাজ্য সরকার জানিয়েছে, দুই বছরের মধ্যে এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন হবে। দেব রাজ্য সরকারের পক্ষ থেকে সেই দায়িত্ব নিয়েছেন।

ঘাটাল মাস্টার প্ল্যান এবার বাস্তবায়ন হবে। সেই কথা দেব দিয়েছেন ভোটের প্রচারে। মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই কথা দিয়েছেন। এবার সেই বিষয়েই খোঁচা দিলেন হিরণ। আরজি কর কাণ্ডে আদালতে রাজ্য টাকা খরচ করছে। তাতে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আর টাকা নেই৷

রবিবারও ঘাটালে ত্রাণ দিতে গিয়েছিলেন দেব। নৌকায় করে ত্রাণ নিয়ে ঘুরে বেরিয়েছেন তিনি৷ ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য সময় লাগবে৷ বছর পাঁচেক সময় লাগবে৷ এই কথা জানিয়েছেন তিনি৷ শুধু তাই নয়, এবারের বন্যা ভয়াবহ৷ মাস্টার প্ল্যানেও আটকানো যেত না৷ এই কথা বলেছেন তিনি।

সেই বিষয়ে রাজ্য সরকার ও তৃণমূল সাংসদকে খোঁচা দিয়েছেন হিরণ চচট্টোপাধ্যায়৷ আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টে মামলা লড়ছে রাজ্য সরকার৷ কপিল সিব্বল ও ২১ জন আইনজীবী রাজ্যের পক্ষে লড়ছেন। কোটি কোটি টাকা খরচ হচ্ছে সেই বিষয়ে। ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দিয়েই মামলা লড়া হচ্ছে৷ তাই রাজ্যের হাতে টাকা থাকছে না৷ এমন খোঁচা দিয়েছেন হিরণ।

সাধারণ মানুষ বন্যার জলে দিশেহারা৷ পানীয়, খাবারের তীব্র সঙ্কট চলছে বিভিন্ন জায়গায়। যারা দেবকে ভোট দিয়ে জিতিয়েছেন, তাদের জন্য সমব্যথী হিরণ। সাংসদেরও এখন কিছু বলার নেই৷ তাই তিনি এই সব বলছেন। মত হিরণের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+