৪২ ডিগ্রিতে হঠাৎ কুন্ডলী পাকিয়ে উঠল ধুলোর হাওয়া, টর্নেডো আতঙ্কে শহরবাসী
তাপপ্রবাহে জেরবার গোটা রাজ্য। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই তাপপ্রবাহ জারি থাকবে রাজ্যে। ৪০ থেকে ৪৩ ডিগ্রি পর্যন্ত চড়ছে পারদ। তারই মাঝে হলদিয়ায় নতুন আতঙ্ক। হঠাৎই দুপুরের ঠাটা পোড়া রোদে মাঝ রাস্তায় কুন্ডলী পাকিয়ে উঠছে ধুলোর হাওয়া।
অনেকটা টর্নেডো যেমনটা হয়। সেটা সেই বড় আকারের না হলেও বেশ কিছুক্ষণ স্থায়ী ছিল সেখানে। বেশ কিছুটা জায়গা জুড়ে ধুলোর হাওয়া কুণ্ডলী পাকিয়ে ঘুরেছে। টর্নেডো যেমনটা হয় সেরকমটা। তাতেই আতঙ্কে হলদিয়াবাসী। পশ্চিমবঙ্গে সাধারণ এই ধরনের ঝড় দেখা যায় না। এই গরমে তো নয়ই তার মধ্যে কী ভাবে এই ধরনের ঘটনা ঘটল তা অবাক করছে শহরবাসীকে।

আম্ফানের সময় রাজ্যের বেশ কিছু জায়গায় টর্নেটোর মত ঝড় দেখা গিয়েছিল। সেসময় আবহাওয়াবিদরা ব্যাখ্যা করেছিলেন যে, আম্ফানের মত বিধ্বংসী ঝড়ের পর কয়েকটি জায়গায় হঠাৎ উষ্ণবাতাস ঢুকে পড়ে উচ্চ চাপ বলয় তৈরি হয়েছিল। সেকারণে সেখানে টর্নেটোর মত ঝড় দেখা দিয়েছিল।
টর্নেডো সাধারণত আমাদের দেশে দেখা যায় না। মার্কিন মুলুকে এই সময়টায় টর্নেটোর মত ঝড় দেখা যায়। সেই ঝড় ভয়ঙ্কর হয়। আকাশ থেকে জমি পর্যন্ত কুণ্ডলী পাকিয়ে উঠতে থাকে ধোঁয়া যে পথ দিয়ে টর্নেডো এগোয় সেই পথে কোনও কিছু আস্ত থাকে না। সবটাই একেবারে ভেঙে গুঁড়িয়ে যায়। তছনচ হয়ে যায় গোটা এলাকা। ঘরবাড়ি থেকে মানুষ জন প্রািণ সবটাই ধ্বংস হয়ে যায়।

মার্কিন মুলুকে উষ্ণ -শুষ্ক এলাকায় এই ধরনের টর্নেটো দেখা যায়। হঠাৎ করে হলদিয়া এই ধরের ঝড়ের কারণ এখনও ব্যাখ্যা করেননি আবহাওয়া বিদরা। বেশ কিছুটা সময় হলদিয়ার রাস্তার উপরে ধুলো সহ হাওয়া কুণ্ডলী পাকিয়ে উঠতে দেখা যায়। সেই কুণ্ডলী পাকানো হাওয়া বেশ কিছুটা জায়গা জুড়ে ঘুরেবেড়ায়। যদিও বড় আকারের সেটা হয়নি।
তবে এই ঘটনা আগে প্রত্যক্ষ করেননি হলদিয়াবাসী। সেকারণে আতঙ্কে রয়েছেন তাঁরা। প্রচণ্ড গরমে হলদিয়া শিল্পাঞ্চলের তাপমাত্রা চড়েছে ৪২ ডিগ্রিতে। তীব্র তাপপ্রবাহ চলছে রাজ্য জুড়ে। এবং সেই তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী হবে বলে জানা গিয়েছে। আবহাওয়া বিদরা এখনও বৃষ্টির কোনও আশা দিতে পারেননি। তবে এপ্রিল মাসে এই গরম রেকর্ড বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications