গেরুয়া তিলক কেটে শান্তিকুঞ্জ ছাড়লেন শুভেন্দু, মেদিনীপুরের সভার পথে নন্দীগ্রামের বিধায়ক
গেরুয়া তিলক কেটে শান্তিকুঞ্জ ছাড়লেন শুভেন্দু, মেদিনীপুরের সভার পথে নন্দীগ্রামের বিধায়ক
আজ বিজেপিতে যোগ দিতে চলেছেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। শুভক্ষণ মেনে ঠিক ১১টা তিন মিনিেট কাঁথির বাড়ি শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে যান শুভেন্দু। মাথায় দিয়েছিলেন গেরুয়া তিলক। নিজের পছন্দের গাড়িতেই রওনা হন তিনি। গাড়িতে ওযার আগে সাংবাদিকদের ভিক্ট্রি চিহ্ন দেখিয়ে রওনা হন শুভেন্দু। মেদিনীপুরের কলেজ গ্রাউন্ড মাঠে অমিত শাহের শাহি সভায় বিজেপিতে যোগদান করার কথা শুভেন্দু অধিকারীর।

মেদিনীপুরের পথে শুভেন্দু
পঞ্জিকা দেখে শুভক্ষণ মেনে বাড়ি থেকে বেরোলেন শুভেন্দু অদিকারী। ঠিক ১১টা ৩ মিনিটে কাথির শান্তিকুঞ্জ থেকে বেরোন শুভেন্দু অধিকারী। তার পরনে ছিল সাদা পায়জামা পাঞ্জাবি এবং জহর কোট। উল্লেখ যোগ্য ভাবে নজর করার বিষয় ছিল মাথায় গেরুয়া তিলক। নিজের পছন্দের কালো গাড়িতেই চড়েন শুভেন্দু। গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের ভিক্ট্রি চিহ্ন দেখিয়ে রওনা হয়ে যান তিনি। আজ রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় সূচনা করতে চলেছেন শুভেন্দু।

কোলাঘাট থেকে রওনা হল বিধায়কদের কনভয়
শুভেন্দুর সঙ্গে বিজেপিতে যোগ দিতে চলেছেন একাধিক তৃণমূল বিধায়ক, কাউন্সিলর, নেতা কর্মী। সূত্রের খবর প্রায় ১২ জন তৃণমূল বিধায়ক আজ বিজেপিতে যোগ দেবেন। তাঁদের অনেকেই তৃণমূলে যোগ দেবেন। গতকাল থেকেই তাঁরা কোলাঘাটের গেস্টহাউসে ছিলেন তাঁরা। বেলা গড়াতেই একের পর এক কনভয় মেদিনীপুরের সভাস্থলের পথে রওনা হয়েছে। একাধিক কনভয় কোলাঘাটের গেস্টহাউস থেকে রওনা হয়েছে বলে জানিয়েছেন।

বিজেেপিতে একাধিক বিধায়ক
শুভেন্দুর হাত ধরে একাধিক তৃণমূল কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দিতে চলেছেন। গাজোলের তৃণমূল কংগ্রেস বিধায়ক দীপালি বিশ্বাস বিজেপিতে যোগ দিচ্ছেন। ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত, কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ও বিজেপিতে যোগ দিতে চলেছেন। এছাড়াও তালিকায় আরও অনেক বিজেপি নেতা, বিধায়ক বিজেপিতে যোগ দেবেন বলে জানিয়েছেন।

মেদিনীপুরে অমিত শাহ
ইতিমধ্যেই অমিত শাহ পৌঁছে গিয়েছেন মেদিনীপুরে। সেখানে শহীদ ক্ষুদিরামের মূর্তিতে মালা দান করে শ্রদ্ধা জানান। তার পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে তাঁদের শ্রদ্ধা জানান। তারপরেই সিদ্ধেশ্বরী কালীবাড়িতে পুজো দেওয়ার কথা অমিতশাহে। সেখান থেকে তিনি চলে যাবেন বেলাজুরি গ্রামে সেখানে এক কৃষক পরিবারে মধ্যাহ্ন ভোজন করবেন অমিত শাহ। তারপরেই তিনি যাহেন সেই শাহি সভায়।












Click it and Unblock the Notifications