তমলুকে শুভেন্দুর সভার আগে উত্তপ্ত নন্দীগ্রাম, বিজেপির- তৃণমূল কংগ্রেসের সংঘর্ষ উত্তাল এলাকা
তমলুকে শুভেন্দুর সভার আগে উত্তপ্ত নন্দীগ্রাম, বিজেপির- তৃণমূল কংগ্রেসের সংঘর্ষ উত্তাল এলাকা
ফের উত্তপ্ত নন্দীগ্রাম। তমলুকে শুভেন্দুর কর্মসূচির আগেই উত্তাল হয়ে উঠেছে নন্দীগ্রাম। মহম্মদপুর এলাকা বিজেপি কর্মীর দোকান ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষের উত্তাল হয়ে উঠেছে নন্দীগ্রাম। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে। ২ বিজেপি কর্মী আহত হয়েছেন সংঘর্ষে। পাল্টা বিজেপিও তৃণমূলের উপর হামলা চালায় বলে অভিযোগ।

এর আগে নন্দীগ্রামে শুভেন্দুর সভার আগে বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালানো হয়েছিল। পাল্টা হুমকি দিয়ে শুভেন্দু বলেছিলেন এই ধরনের হামলা হলে দেখে নেবেন তিনি। পাল্টা জবাবা দেওয়ার ক্ষমতা বিজেপির আছে বলে হুঙ্কার দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এদিন নন্দীগ্রামে মহম্মদপুরে গ্রাম্য বিবাদকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। রাতভর এই নিয়ে উত্তপ্ত ছিল নন্দীগ্রামের মহম্মদপুর।
এদিকে আর কয়েক ঘণ্টা পরেই তমলুকে থানা ঘেরাও কর্মসূচি শুরু করবেন শুভেন্দু অধিকারী। তার উত্তাপ চড়তে শুরু করেছে নন্দীগ্রামে। একুশের বিধানসভা ভোটে ফের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছে নন্দীগ্রাম। এই নন্দীগ্রাম আন্দোলনই বামেদের পতনের অন্যতম কারণ হয়ে উঠেছিল। সেই নন্দীগ্রামই ফের মমতার শাসনের অবসান ঘটাবে বলে দাবি করেছে বিজেপি। নন্দীগ্রামকে কেন্দ্র করেই নতুন করে রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে। তমলুকের কর্মসূচি থেকে ফের দলীয় কর্মীদের এই নিয়ে কড়া বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications