'কেউ বহিরাগত নয়, আমরা সবাই এই ভারতভূমির সন্তান', মেদিনীপুরে দাঁড়িয়ে মমতাকে তোপ মোদীর

পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জনসভায় বক্তব্য রাখেন তিনি। তিনি বলেন, ‘রবি ঠাকুর, বঙ্গিমের বাংলায় বহিরাগতদের কথা বলছেন মমতা। আমরা সবাই এই ভারতভূমির সন্তান। এই ভারতে কেউ বহিরাগত নয়। এখানে কোনও ভারতবাসী বহিরাগত নয়।’

সপ্তাহ শেষেই প্রথম দফার নির্বাচন বাংলায়। আর তার আগে মেদিনীপুরে দাঁড়িয়ে প্রচারে ঝড় তুললেন প্রধানমন্ত্রী।

একদিকে শুভেন্দু অধিকারী অন্যদিকে শিশির অধিকারীকে পাশে বসিয়েই বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। বহিরাগত ইস্যুতে আক্রমণ শানালেন তিনি। এছাড়াও কাটমানি, সিন্ডিকেট ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন তিনি।

বহিরাগত ইস্যুতে মমতাকেও তোপ

বহিরাগত ইস্যুতে মমতাকেও তোপ

ভোট প্রচারে মোদী-অমিত শাহকে বহিরাগত বলে একাধিকবার তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অন্যান্য কেন্দ্রীয় নেতাদেরও কখনও বহিরাহত তো কখনও আবার বহিরাগত গুন্ডা বলে আক্রমণ শানিয়েছেন অভিষেকও। মেদিনীপুরে দাঁড়িয়ে সেই বহিরাগত ইস্যুকে সামনে রেখেই তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, তিনি বলেন, 'রবি ঠাকুর, বঙ্গিমের বাংলায় বহিরাগতদের কথা বলছেন মমতা। আমরা সবাই এই ভারতভূমির সন্তান। এই ভারতে কেউ বহিরাগত নয়। এখানে কোনও ভারতবাসী বহিরাগত নয়।' একটা দেশের মানুষকে কীভাবে বহিরাগত বলা হয়? মানুষ এর ভোট বাক্সে জবাব দেবে বলে আত্মবিশ্বাস প্রধানমন্ত্রী।

খেলা হবে! মমতাকে তীব্র আক্রমণ মোদীর

খেলা হবে! মমতাকে তীব্র আক্রমণ মোদীর

ভোট প্রচারের একেবারে শেষ লগ্নে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে প্রচারে ঝড় তুললেন প্রধানমন্ত্রী। বারবার মঞ্চ থেকে ও দিদি বলে কটাক্ষ করতেও ছাড়লেন না মোদী। তিনি বলেন, আপনি খেলুন, আমরা সেবা করব। বিজেপির একটাই মন্ত্র, গরিবের বাড়ি, গরিবের সম্মান। দিদি একের পর এক মিথ্যে অভিযোগ করে বেড়াচ্ছেন। নন্দীগ্রাম ইস্যুতেও মমতাকে তীব্র তুলোধনা করেন মোদী। বলেন, নন্দীগ্রামের মানুষকে অপমান করছেন দিদি। নন্দীগ্রামের মানুষ এই অপমানের জবাব দেবেন। আমাদের স্বপ্ন, আমাদের সঙ্কল্প সোনার বাংলা।'

আমফান কেলেঙ্কারি নিয়ে তীব্র আক্রমণ

আমফান কেলেঙ্কারি নিয়ে তীব্র আক্রমণ

আমফান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, দিদি এখনও তাঁদের কাছে জবাব দিতে পারেননি, যাঁদের ঘর বাড়ি শেষ হয়ে গিয়েছিল আমফানে। তার পর তাঁদের জন্য যে অনুদান পাঠানো হয়েছিল, সেটা ভাইপো উইন্ডোতে আটকে গিয়েছিল। শুভেন্দুকে পাশে রেখেই মমতাকে তীব্র আক্রমণ মোদীর। তিনি বলেন, আজ বাংলা প্রশ্ন করছে, আমফানের টাকা, চাল কে লুটে নিল। ক্ষতিগ্রস্তরা এখনও কেন ভাঙাচোরা ঘরে বসবাস করছেন। যখন প্রয়োজন, তখন দিদি দেখেন না। আর ভোট আসলে উনি বলেন, দুয়ারে সরকার। এটাই আপনার খেলা। পশ্চিমবঙ্গের শিশুরা পর্যন্ত আপনার খেলা বুঝে গিয়েছে। এই জন্যই ২ মে দিদিকে দুয়ার দেখিয়ে দেবে। মানুষ আপনাকে দরজা দেখিয়ে দেবে।

হলদিয়া জুড়ে হবে বিকাশ

হলদিয়া জুড়ে হবে বিকাশ

কাটমানি-সিন্ডিকেট নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী। বলেন, হলদিয়ার কি অবস্থা। সিন্ডিকেট, কাটমানি হলদিয়াকে শেষ করে দিয়েছে। কিন্তু এবার বিকাশ হবে। হলদিয়া জুড়ে বিকাশ করা হবে। উন্নয়ন হবে মৎস্যজীবীদের। মোদী বলেন, রাজ্যে সমস্ত প্রকল্পে কাটমানি বন্ধ করবে বিজেপি। উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেবে বিজেপি। মাঝখানে দালাল, ফড়ে কেউ থাকবে না। কোনও তোলাবাজি থাকবে না। করোনার সময় মহিলাদের আর্থিক সাহায্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে

কর্মসংস্থানের দিশা দেখালেন মোদী

কর্মসংস্থানের দিশা দেখালেন মোদী

মেদিনীপুরে দাঁড়িয়ে কর্মসংস্থানের দিশা দেখালেন মোদী। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার পেটুয়াঘাট বন্দরকে আধুনিকীকরণের প্রক্রিয়া শুরু করেছে। এতে এখানকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ মিলবে। আপনাদের যে উপকূল রয়েছে, তাতে আপনাদের জন্য বিরাট সম্ভাবনা রয়েছে। কেন্দ্র সরকার নানা প্রকল্পের মাধ্যমে পর্যটনের প্রসার ঘটাচ্ছে। আর এর লাভ মেদিনীপুরের মানুষ পাবেন। এখানকার প্রতিটি নাগরিক তার সুবিধা পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+