ব্যাটে জোরালো শট খেললেন, চায়ের দোকানে দেদার আড্ডায় মাতলেন দেব
একটি বল ছাড়লেন জাজমেন্ট করে। আর একটা বল ডিফেন্স করে নামালেন। পরের বলটিতে জোরালো স্ট্রেটড্রাইভ। ব্যাটার হিসেবেও নজর কাড়লেন দেব। রাজনীতির ময়দানে যেমন তিনি বুঝে পদক্ষেপ করেন। তেমনই বুঝে ব্যাট চালালেন তারকা প্রার্থী৷
রাজ্যের রাজনীতিতে দেব বুঝে খেলেন। সেই একইভাবে রাজনীতিতে প্রচারে নামলেন দেব৷ ঘাটালে তৃণমূল প্রার্থী দেব। দাসপুর, ঘাটাল সহ একাধিক জায়গায় প্রচার শুরু করে দিয়েছেন। শুক্রবারও তিনি প্রচার করলেন একইভাবে।

জনসংযোগই আসল। সেই লক্ষ্যেই রাজনৈতিক নেতারা ভোটের ময়দানে। দেবও ব্যতিক্রম নন। তিনিও প্রচারে গতি বাড়িয়েছেন। শুক্রবার সকালে ঘাটালে প্রচার করলেন তিনি।
মাঠে খেলার আয়োজন করা হয়েছিল। ক্রিকেট ব্যাট হাতে নেমে পড়েছিলেন দেব। ক্যাম্পিস বলে খেলা। বুঝে বল ছাড়লেন। বল ডিফেন্স করলেন। তারপরের বলে জোরালো ব্যাট চালান। সাধারণ মানুষ, তৃণমূল কর্মী - নেতারা তাকে ঘিরে থাকেন। সাধারণ মানুষের সঙ্গে সেলফিও তুললেন।
এলাকারই একটি চায়ের দোকানে পৌঁছে যান তিনি। সঙ্গে ছিলেন অন্যান্য নেতারাও৷ দোকানি চা তৈরি করেন। দোকানে হেলান দিয়ে ভাড়ের চায়ে চুমুক দেন দেব। রীতিমতো আড্ডা জমে ওঠে সেই দোকানকে ঘিরে। এলোমেলো চুলে তখন দিব্য মন খুলে কথা বলছেন টলিউডের অন্যতম নায়ক।
ঘাটালের মানুষদের সঙ্গে তিনি সব সময় আছেন। ঘাটালের উন্নয়নের জন্য তিনি কাজ করবেন। এমনই বার্তা এর আগে দিয়েছেন তৃণমূল প্রার্থী দেব। গত দুই বার বিপুল ভোটের ব্যবধানে দেব ঘাটাল থেকেই জিতেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাতেই তিনি আবার প্রার্থী হয়েছেন ঘাটালেই।
দেব বরাবরই প্রচারে আলাদা মাত্রা যোগ করেছেন। আগামী ২৫ মে এই কেন্দ্রে ভোট। এখনও অনেকটা সময় হাতে আছে। আরও জনসংযোগ চলবে। এমনই মনে করছেন রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications