হলদিয়া উন্নয়ন পর্যদের চেয়ারম্যান পদে অখিল গিরি ঘনিষ্ঠ, দায়িত্ব অর্ধেন্দু মাইতি, চক্রব্যুহ সাজাচ্ছে তৃণমূল

হলদিয়া উন্নয়ন পর্যদের চেয়ারম্যান পদে অখিল গিরি ঘনিষ্ঠ, দায়িত্ব অর্ধেন্দু মাইতি, চক্রব্যুহ সাজাচ্ছে তৃণমূল

হলদিয়া উন্নয়ন পর্যদের চেয়ারম্যান পদে বসানো হল ভগবানপুরের বিধায়ক অর্ধেন্দু মাইতিকে। অখিল গিরি ঘনিষ্ঠ নেচা অর্ধেন্দু। শুভেন্দুর প্রবল প্রতিপক্ষ অখিল গিরিতেই এখন ভরসা রাখছে দল। মেদিনীপুরে শুভেন্দুকে টক্কর দিতে এখন অখিল গিরিই ভরসা সেকারণেই শুভেন্দুর জায়গায় অখিল গিরির ঘনিষ্ঠকে বসানো হয়েছে হলদিয়া উন্নয়ন পর্ষদের শীর্ষে। বিজেপির পথে পা বাড়ানোর আগে শুভেন্দুকে প্রথমে এই পদটি থেকেই সরানো হয়েছিল।

এইচডিএ-র নতুন চেয়ারম্যান

এইচডিএ-র নতুন চেয়ারম্যান

একুশের আগে শুভেন্দুর জন্য নতুন চক্রব্যুহ তৈরি করছে তৃণমূল কংগ্রেস। ধীরে ধীরে সন্তর্পণে এগোচ্ছে শাসক দল। পূর্ব মেদিনীপুরে একচেটিয়া অধিকারী পরিবারের অস্তিত্ব ধুয়ে মুছে সাফ করে দেওয়ার পরিকল্পনা ঘর গোছাতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রথম পদক্ষেপেই হলদিয়া উন্নয়ন পর্যদের নতুন চেয়ারম্যান নিয়োগ। অখিল গিরি ঘনিষ্ঠ ভগবানপুরের বিধায়ক অর্ধেন্দু মাইতিকে বসানো হয়েছে এইচডিএ-র চেয়ারম্যান পদে। আগে এই পদে ছিলেন শুভেন্দু অধিকারী।

সরলেন ফিরোজা বিবি

সরলেন ফিরোজা বিবি

এইচডিএ-র ভাইস চেয়ারম্যান পদ থেকে সরানো হল ফিরোজা বিবিকে। নতুন কমিটিতে নেই তাঁর নাম। নন্দীগ্রামে শহিদ পরিবারের ছিলেন ফিরোজা বিবি। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পরে তিনি প্রকাশ্যে মুখ খুলেছিলেন। তারই শাস্তি নেমে এলো। ফিরোজা বিবিকে সরিয়ে শুভেন্দুর প্রভাব মুক্ত এইচডিএ করতে চাইছে শাসক দল এমনই মনে করছে রাজনৈতিক মহল।

কুরুক্ষেত্র কাঁথি

কুরুক্ষেত্র কাঁথি

একুশের ভোটে এখন একটাই কুরুক্ষেত্র। সেটা কাঁথি। অধিকারী পরিবারকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়ে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। একে একে তীর আসতে শুরু করেছে। শুভেন্দুর বিজেপিতে যোগদানের পরেই সৌমেন্দুরে সরিয়ে দেওয়া হয়েছে পুর প্রশাসকের পদ থেকে। তাঁর জায়গায় বসানো হয়েছে সিদ্ধার্থ মাইতিকে। এই নিয়ে সৌমেন্দুর সঙ্গে প্রবল বিরোধ তৈরি হয়েছে শাসক দলে। সুর বদল করতে শুরু করেছেন দিব্যেন্দু অধিকারীও।

বিজেপিতে সৌমেন্দু?

বিজেপিতে সৌমেন্দু?

পুর প্রশাসক পদ থেকে অপসারণের পরেই ফুঁসে উঠেছেন সৌমেন্দু অধিকারী। হাইকোর্টে মামলা করেছেন তিনি। অন্য একটি জনস্বার্থ মামলায় সৌমেন্দুর অপসারণকে বেআইনি বলে জানিয়েছে হাইকোর্ট। কিন্তু সৌমেন্দুর আবেদনের এখনও শুনানি হয়নি। এদিকে আগামিকাল মেদিনীপুরে ডরমেটরি ময়দানে শুভেন্দুর সভায় সৌমেন্দু বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে খবর শোনা যাচ্ছে। যদিও সৌমেন্দু এই নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+