Nandigram: শুভেন্দুর নন্দীগ্রামে তৃণমূল-বিজেপি আঁতাত? সমবায় নির্বাচনে ‘বোঝাপড়া’-র তত্ত্ব নিয়ে শোরগোল
Nandigram: সমবায় সমিতির নির্বাচন ঘিরে বেড়েই চলেছে সংঘাত। এবার নন্দীগ্রামে সমবায় নির্বাচনে (Co Operative election) তৃণমূল ও বিজেপির (TMC BJP setting) মধ্যে আঁতাতের অভিযোগ। আসন নিয়ে দুই দলের সমঝোতা হয়েছে বলে দাবি। নন্দীগ্রামের দীনবন্ধুপুর সমবায় সমিতির নির্বাচন ঘিরে তীব্র শোরগোল।
রাজনৈতিক সংঘাতের এপিসেন্টার নন্দীগ্রাম। আর সেখানেই কিনা তৃণমূল-বিজেপি সেটিং? এমনই অভিযোগ তুলে সরব হয়েছে সিপিআইএম (CPIM)। নন্দীগ্রামের দীনবন্ধুপুর সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল ও বিজেপি দুই দলের সমর্থিত প্রার্থীরা আসন ভাগাভাগি করে নেওয়ায় সেখানে ভোটই হচ্ছে না বলে দাবি বামেদের।

আগামী ৫ জানুয়ারি ওই সমবায় সমিতির প্রতিনিধি নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সমবায় সমিতির ৫০টি আসনের মধ্যে তৃণমূল ৩২টি আসন এবং বিজেপি ১৮ টিতে মনোনয়ন জমা করেছে। বামেদের দাবি, সমঝোতা করে প্রার্থী দেওয়া হয়েছে তৃণমূল ও বিজেপির তরফে।
সমবায় সমিতির নির্বাচনে মোট সদস্য সংখ্যা ১,২৫৮ জন। প্রতি ২৫ জন সদস্য পিছু একজন প্রতিনিধি । গত ৯ ও ১০ ডিসেম্বর ওই সমবায় সমিতির ভোটে মনোনয়ন জমা দেওয়ার দিন ছিল। ৫০টি আসনের জন্য দু'দল মোট ৬২টি মনোনয়নপত্র জমা করেছিল। ১২ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের দিন ছিল।
অভিযোগ সেই দিনই তৃণমূল ও বিজেপি দুই দলের সমর্থিত প্রার্থীরা বোঝাপড়া করে ৫০টি আসনে একজন করে প্রার্থী দেয়। বাকিদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয় । ফলে দীনবন্ধুপুর সমবায় সমিতির ৫০টি আসনের মদ্ধ্যে ৩২টিতে তৃণমূল সমর্থিত প্রার্থীরা এবং ১৮টিতেই বিজেপি সমর্থিত প্রার্থীরা বিনাপ্রতিন্দ্বন্দিতায় জয়লাভ করে।
ভোটের খরচ বাঁচানোর জন্য স্থানীয় স্তরে সমবায়ীরাই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি দুই দলের। সম্প্রতি তমলুক কৃষি সমবায়ের ভোটের পর সেখানকার তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডল খুনের ঘটনায় একাধিক বিজেপি নেতৃত্বের নাম জড়িয়েছে। এই অবস্থায় সেই জায়গাতেই সমবায় নির্বাচনে বিজেপি ও তৃণমূলের এই সেটিং ঘিরে জোরালো জল্পনা শুরু হয়েছে নন্দীগ্রাম জুড়ে।
স্থানীয় সিপিআইএম নেতৃত্বের দাবি, "যে নন্দীগ্রামে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তৃণমূলের বিরুদ্ধে গলা উঁচিয়ে কথা বলেন, সেই জায়গাতেই নিচুতলার তৃণমূল ও বিজেপি কর্মীরা একে অপরের সাথে সেটিং করে নিজেদের ক্ষমতা দখল করছেন। ফলে সমবায় সমিতি গুলোর ভবিষ্যৎ সম্পূর্ণরূপে নষ্ট হচ্ছে।"
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications