মেদিনীপুরে সভা মমতার! কারা উপস্থিত, কারা নয়, শুভেন্দুকে নিয়ে কোন বার্তা, জল্পনা তুঙ্গে
শুভেন্দু অধিকারী (subhendu adhikari) মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও এখনও নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেননি। সেই পরিস্থিতিতে এদিন মেদিনীপুর শহরে কলেজ মাঠে সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata ban
শুভেন্দু অধিকারী (subhendu adhikari) মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও এখনও নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেননি। সেই পরিস্থিতিতে এদিন মেদিনীপুর শহরে কলেজ মাঠে সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। রবিবার সন্ধেয় মেদিনীপুরে পৌঁছে গিয়েছেন তিনি।

সভার প্রস্তুতি সম্পূর্ণ
এদিনের সভার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি সম্পূর্ণ। রবিবার মেদিনীপুর কলেজিয়েট স্কুলের মাঠে সভাস্থলের প্রস্তুতি পর্যালোচনা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সি। জেলা নেতৃত্বের সঙ্গে তিনি আলোচনাও করেন। পতাকা, ব্যানার, হোর্ডিং-এ ভরিয়ে দেওয়া হয়েছে গোটা শহর।
গত সাতদিনে মুখ্যমন্ত্রীর সভা নিয়ে প্রচার করেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, এদিনের সভায় কমপক্ষে দুলক্ষ মানুষ উপস্থিত থাকবেন। পশ্চিম মেদিনীপুরের মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন , তা এদিনের সভায় প্রমাণ হয়ে যাবে বলেও দাবি করেছে তৃণমূল।

রাতেই বৈঠকে মমতা
সূত্রের খবর অনুযায়ী, সন্ধেয় মেদিনীপুর সার্কিট হাউজে পৌঁছনোর পরে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বেশ কয়েকজন নেতাকে ডেকে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই তাঁদের সঙ্গে জেলার বর্তমান সাংগঠনিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে।

যাচ্ছেন না অধিকারী পরিবারের কেউই
জানা গিয়েছে এইসভায় যাচ্ছেন না কাঁথির সাংসদ শিশির অধিকারী। পায়ে আঘাতজনিত কারণে তাঁর একটি ছোট অস্ত্রোপচার হয়েছিল। সেই কারণে তিনি যেতে পারছেন না। পশ্চিম মেদিনীপুরের তৃণমূল সভাপতি শিশির অধিকারীকে ফোন করলে তিনি শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী এই মুহুর্তে রয়েছেন দিল্লিতে। অন্যদিকে শুভেন্দু অধিকারীর এই সভায় যাওয়ার তো কোনও প্রশ্নই নেই। সূত্রের খবর অনুযায়ী, এদিন শুভেন্দু অধিকারীর থাকার কথা কলকাতায়। অনুগামীরা বলেছেন, তাঁরা শুধুমাত্রা দাদার অনুগামী। মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেও শুভেন্দু অধিকারী এখনও তৃণমূল ছাড়েননি, কিংবা তাঁকে দল থেকে বেরও করে দেয়নি তৃণমূল কংগ্রেস। সেই পরিস্থিতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন শুভেন্দু অধিকারী সম্পর্কে কোনও বার্তা দেন, তারই অপেক্ষায় রাজ্যের রাজনৈতিক মহল।
ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরে তৃণমূলের চার ব্লক সভাপতিকে সরিয়ে দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। মূলত শুভেন্দু ঘনিষ্ঠ হওয়ার জন্যই তাঁদের সরানো হয়েছে। নন্দীগ্রাম ১ ব্লকে মেঘনাথ পালকে সরিয়ে সভাপতি করা হয়েছে স্বদেশ দাসকে। নন্দকুমার, কাঁথি ২, ভগবানপুর ২ ব্লকেও সভাপতি বদল করার কথা জানানো হয়েছে। ভগবানপুর ২-এ শশাঙ্ক জানাকে ব্লক সভাপতি করা হয়েছে। নন্দকুমারে ব্লক সভাপতির পদ থেকে সরানো হয়েছে সুকুমার বেরাকে। কাঁথি ২ ব্লকে সভাপতির পদ থেকে সরানো হয়েছে উত্তম বারিককে।

বক্তার তালিকায় রয়েছেন ছত্রধর মাহাত
এদিনের সভায় আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হল, বক্তার তালিকায় রাখা হয়েছে ছত্রধন মাহাতকে। সূত্রের খবর অনুযায়ী, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের সব সাংসদ এবং বিধায়ককে এদিনের সভায় যেতে বলেছেন তৃণমূল সুপ্রিমো। প্রয়াত সমরেশ দাস এবং শুভেন্দু অধিকারীকে বাদ দিলে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের বাকি ১০ বিধায়কের মধ্যে এদিনের সভায় কতজন হাজির থাকেন, সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।












Click it and Unblock the Notifications