হলদিয়া পুরসভার নতুন চেয়ারম্যান হলেন সুধাংশু শেখর মন্ডল

হলদিয়া পুরসভার নতুন চেয়ারম্যান হলেন সুধাংশু শেখর মণ্ডল। তিনি ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। গত ১৫ জানুয়ারি হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামল আদক ইস্তফা দেন। সেই ইস্তফা গৃহীত হয় ২ ফেব্রুয়ারি। শুক্রবার সেই পদের দায়িত্ব পেয়েছেন হলদিয়া পুরসভার ভাইস চেয়ারম্যান সুধাংশু সেখর মন্ডল।

হলদিয়া পুরসভার নতুন চেয়ারম্যান হলেন সুধাংশু শেখর মন্ডল

হলদিয়া পুরসভার কাউন্সিলরদের উপস্থিতিতেই সুধাংশুবাবু দায়িত্বভার গ্রহণ করেন। তৃণমূল না ছাড়লেও হলদিয়া পুরসভার পুরপিতার পদ থেকে পদত্যাগ করেছিলেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ তৃণমূল নেতা শ্যামল আদক। ১৫ জানুয়ারী শুক্রবার তিনি পদত্যাগ করেন হলদিয়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে।

কাঁথি পুরসভার প্রাক্তন প্রশাসক সৌমেন্দু অধিকারীর দল ছেড়ে বিজেপিতে যোগদানের পর এবার পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন শ্যামল আদক। গত বেশ কয়েকদিন ধরে তাঁকে নিয়ে জল্পনা চলছিল। এরইমধ্যে পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার পর দলবদলে জল্পনা প্রকট হয়ে ওঠে। শুক্রবার তিনি হলদিয়া পুরসভার কাউন্সিলর দীপক পণ্ডা পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে ইস্তফাপত্র দিয়ে আসেন।

চেয়ারম্যান পদে সুধাংশু শেখর মণ্ডল দায়িত্ব গ্রহণ করার পর বলেন, কাউন্সিলরদের মধ্যে কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যা দূর করতে হবে। পাশাপাশি সকলকে সাথে নিয়ে উন্নয়নের কাজ করতে হবে। মনের মধ্যে থাকা ক্ষোভ দূরে সরিয়ে সকলকে কাছে টেনে নিয়ে উন্নয়নের কাজ করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+