চাকরি দিতে ৯ লক্ষ টাকা নিয়েছেন দেব, অডিও ক্লিপ শেয়ার করে বিস্ফোরক অভিযোগ হিরণের
ফের প্রতিপক্ষ দেবকে নিয়ে বিস্ফোরক অভিযোগ ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের। এবার সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ শেয়ার করে হিরণ দাবি করেছেন নিয়োগ দুর্নীতিতে জড়িত দেব। টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ করেছেন তিনি দেবের বিরুদ্ধে। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।
নিজের সোশ্যাল মিডিয়ায় যে অডিও ক্লিপটি বিজেপি প্রার্থী হিরণ শেয়ার করেছেন তাতে একটি গলা তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবের বলে দাবি করেছেন তিনি। হিরণের দাবি দেবের যে নির্বাচনী সহযোগী তিনি ৯ লক্ষ টাকা নিয়েছেন ওই মহিলার কাছ থেকে। এবং তার বিনিময়ে তাঁকে চাকরি দিয়েছে। দেব ফোনে তরুণীকে বলছেন তিনি খোঁজ নেবেন কত টাকা নিয়েছে। অর্থাৎ দেব এই দুর্নীতির পুরোটাই জানতেন এবং তিনিও জড়িত ছিলেন বলে দাবি করেছেন হিরণ।

যদিও হিরণের এই সোশ্যাল মিডিয়ায় পোস্ট একেবারেই ভুয়ো বলে দাবি করেছেন দেব। তিনি দাবি করেছেন ভোটের প্রচারে যা ইচ্ছে তাঁই তাঁর বিরুদ্ধে অভিযোগ করে চলেছেন হিরণ। যদিও হিরণ দাবি করেছেন মহিলা ৯ লক্ষ টাকা দিয়েও চাকরি না পেয়ে দেবকে ফোন করেছিলেন। দেব পুরো বিষয়টাই জানেন এবং এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছেন বিজেপি প্রার্থী।
এর আগেও দেবের বিরুদ্ধে কয়লা পাচারের টাকা ব্যবহার করে সিনেমা তৈরি করেছেন বলে অভিযোগ করেছিলেন বিজেপি প্রার্থী হিরণ। প্রসঙ্গত উল্লেখ্য কয়লাপাচার কাণ্ডে অভিনেতা দেবকে তলব করে দীর্ঘক্ষণ জেরা করেছে ইডি। যদিও নিজেকে নির্দোষ দাবি করে দেব বারবার দলেছেন তিনি তদন্তকারীদের সবরকম সহযোগিতা করবে।
লোকসভা ভোটের আগে দেব রাজনীতি থেকে অবসর নেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে আবার ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে দেবকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে অভিনেতা হিরণকে। হিরণ প্রার্থী হওয়ার পর থেকেই দেবকে একের পর এক নিশানা করেছেন। দেবের বিরুদ্ধে এবার নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার বিস্ফোরক দাবি করেছেন হিরণ।
নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম থেকেই চাপে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ২০১৬ সালের প্যানেল বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারপরে আবার সুপ্রিম কোর্ট তাতে স্থগিতাদেশ দিয়েছে। এখনও এই মামলা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বিজেপি ইচ্ছে করে এই ভাবে ২৬ হাজার শিক্ষকের নিয়োগ বাতিল করার চক্রান্ত করছে। এই নিয়ে ভোটের আগে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications