সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের আনিসুর রহমানের

আনিসুর মামালার নয়া মোড় কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের আনিসুর রহমানের।

সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আনিসুর

মঙ্গলবার তমলুক আদালতের নির্দেশিকা বাতিল করে, কুরবান শাহ হত্যার প্রধান অভিযুক্ত আনিসুর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার সংক্রান্ত রাজ্যের বিজ্ঞপ্তি খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।

বুধবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আনিসুরের আইনজীবী। তার প্রেক্ষিতেই মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। আগামী সোমবার এই মামলার শুনানি।

আনিসুরের দাবি, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে গতকাল হাইকোর্টে শুনানি হয়ছে। এই অভিযোগ করেছেন আনিসুর। পাশাপাশি নিম্ন আদালতের নির্দেশ না দেখেই তা খারিজ করেছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলে অভিযোগ জানিয়ে মামলা।

প্রসঙ্গত, প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে জানায় আনিসুর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া খুনের মামলা সরকার প্রত্যাহার করে নিতে চায়। সেই মর্মে মঙ্গলবার তমলুক আদালতের বিচারকের কাছে আর্জি জানান রাজ্যের তরফের সরকারি কৌঁসুলি। তার প্রেক্ষিতেই আনিসুর রহমানের মুক্তি দেয় নিম্ন আদালত।

কিন্তু নিম্ন আদালতের এই নির্দেশ ও রাজ্য সরকারের গত ২৬ ফেব্রুয়ারির বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কুরবান শাহর ভাগ্নে জোহর শাহ। সেই মামলাতেই রাজ্যের বিজ্ঞপ্তি খারিজ করে দেয় আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+