RG-করের পর SSKM! চিকিৎসক পরিচয়ে ১৫-এর নাবালিকাকে যৌন হেনস্তা, সুরক্ষা কোথায়?
এসএসকেএম (SSKM)-এর মধ্যেই রোগীর সঙ্গে ঘটে গেলো ভয়ংকর ঘটনা। হাওড়ার উলুবেড়িয়ার পর এবার কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতাল। চিকিৎসক পরিচয় দিয়ে কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগ উঠে এসেছে। নাবালিকাকে ভুল বুঝিয়ে ট্রমা কেয়ার সেন্টারের শৌচালয়ে নিয়ে গিয়ে যৌন হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ। যৌন হেনস্তার ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার ১ জন। ধৃতের নাম অমিত মল্লিক। তিনি এনআরএস হাসপাতালের একজন নিরাপত্তারক্ষী।

ঘটনাটি ঘটার পর ওই নাবালিকার পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান রূপেশ কুমার বলেন, "এই ঘটনায় নির্যাতিতার সমস্ত শারীরিক পরীক্ষা করা হচ্ছে ৷ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ ভবানীপুর থানা তদন্তে নেমেছে ৷"
অভিযুক্ত অমিত মল্লিক এনআরএস হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অস্থায়ী কর্মী। এর আগে তিনি এসএসকেএম (SSKM)-এ কর্মরত ছিলেন। সেই সূত্রে এসএসকেএম-এ তাঁর অস্বাভাবিক যাওয়া আসা ছিল। পুরনো হাসপাতালের ইউনিফর্মও রয়েছে তাঁর কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ১৫ বছরের এক নাবালিকা পরিবারের সঙ্গে চিকিৎসার জন্য এসএসকেএম (SSKM) হাসপাতালে আসে। তখনই অভিযুক্ত নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে ওই কিশোরীকে হাসপাতালে ভেতরে নিয়ে যায়। তারপর ট্রমা কেয়ার সেন্টারের শৌচাগারে নিয়ে গিয়ে তিনি ওই কিশোরীকে যৌন হেনস্তা করেন। কিশোরীর চিৎকারে হাসপাতালের অন্য রোগী ও কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। ততক্ষণে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যান।
ধৃতের পরিচয় ও হাসপাতালে তাঁর আসা যাওয়ার অনুমতি কীভাবে ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এসএসকেএম (SSKM) হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাও প্রশ্নের মুখে পড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশের তদন্তে তারা সম্পূর্ণ সহযোগিতা করছে।
উল্লেখ্য, হাওড়ার উলুবেড়িয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার কলকাতার এসএসকেএম (SSKM)-র মতো সরকারি হাসপাতালেও নাবালিকা রোগীকে যৌন হেনস্তার অভিযোগ মানুষকে চিন্তায় ফেলেছে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications