সল্টলেকে তরুণীকে গণধর্ষণ করে রাস্তায় ফেলে পালাল দুষ্কৃতীরা
কলকাতা, ৩০ মে : কলকাতার সল্টলেকে গণধর্ষণের স্বীকার হলেন এক তরুণী (২৮)। অভিযোগ, ধর্ষণের পরে তাঁকে সল্টলেকের সেক্টর ফাইভের কাছে রাস্তায় ফেলে পালায় চার দুষ্কৃতী। ঘটনায় তদন্তে নেমেছে ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।
ট্যাক্সির চালকের হাতে ধর্ষিত কলকাতার ছাত্রী
হাওড়া : বন্ধুর হাতে গণধর্ষণ থেকে বাঁচতে তিনতলা থেকে ঝাঁপ তরুণীর
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। পেশায় পানশালার গায়িকা ওই তরুণী বাগুইআটির বাসিন্দা। তিনি রবিবার রাতে বাগুইআটি থেকে সেক্টর ফাইভের একটি রেস্তরাঁয় খেতে যান। এরপরে ফেরার সময়ে রাস্তা থেকেই তাঁকে জোর করে গাড়িতে তুলে নেয় চার দুর্বৃত্ত।

অভিযোগ সেই গাড়িতেই তরুণীকে গণধর্ষণ করে ভোরের দিকে সেক্টর ফাইভের রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তরুণীকে দেখে পুলিশে যোগাযোগ করেন স্থানীয় বাসিন্দারা। তরুণীকে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে বিধাননগরের হাসপাতালে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
স্কুলের মধ্যেই নবম শ্রেণির ছাত্রীকে একাধিকবার ধর্ষণ শিক্ষকের!
মাদ্রাসা শিক্ষকের হাতে ধর্ষিতা ষোড়শী তরুণী
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুলিশের ধারণা, অভিযুক্তেরা সকলেই স্থানীয় বাসিন্দা। তরুণীকে তারা আগে থেকে চিনতেন কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে। তরুণীর মেডিক্যাল পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তবে এখনও অভিযুক্তদের কাউকেই ধরতে পারেনি পুলিশ।












Click it and Unblock the Notifications